ছুটির আবেদন করতে হবে Online মাধ্যমে, বাধ্যতামূলক April থেকে

রাজ্য সরকারের সব ধরনের কর্মচারীদের ছুটির আবেদন বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে Online মাধ্যমে। April মাস থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য একটি নিয়ম এবার বাধ্যতামূলক করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, আগামী April মাস থেকে রাজ্য সরকারের সব ধরনের কর্মচারীদের ছুটির আবেদন(Leave Application) বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে Online মাধ্যমে। রাজ্য সরকার যে HRMS Portal চালু করেছে, সেই পোর্টালের মাধ্যমেই ছুটির জন্য Online মাধ্যমে আবেদন জানাতে হবে। রাজ্যের অর্থ দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের সব দফতরের সব কর্মীদের জন্যই এই নিয়ম লাগু হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, HRMS Portal আগেই চালু হয়ে গিয়েছে। সেখানে আগে থেকেই রাজ্য সরকারের সব দফতরের সরকারি কর্মীদের ছুটির আবেদন জমা পড়া শুরু হয়। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে অফলাইনে ছুটির আবেদন জমা পড়ছিল। তার জেরেই এবার April মাস থেকে তা বাধ্যতামূল করে দেওয়া হচ্ছে।  

নবান্ন সূত্রের খবর, অফলাইনে ছুটির আবেদন জমা পড়ার ক্ষেত্রে ছুটির হিসেবে গরমিল হচ্ছে। একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় সর্বোচ্চ ৩০০ দিনের ছুটির বেতন পেতে পারেন। তার জন্য ওই সংখ্যক ছুটি জমা থাকতে হয়। কিন্তু এরকম ঘটনাও ঘটছে, যেখানে ছুটির হিসেব ঠিকমতো না থাকার সুযোগ নিয়ে অবসরের সময় এই খাতে বেশি টাকা কেউ কেউ  পেয়ে যাচ্ছেন। এর পিছনে সরকারি অফিসে কোনও চক্র সক্রিয় থাকার ব্যাপারও উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল। রাজ্যের অর্থ দফতর যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে অনলাইনে কর্মীদের ছুটির হিসেব ঠিক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। HRMS Portal-এ আবেদন করার পর ছুটি কীভাবে অনুমোদন করা হবে, সেটাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই নয়া নিয়মের পাশাপাশি গতকাল রাজ্য সরকারের তরফে উৎসব ভাতার কথাও ঘোষণা করা হয়েছে। এবার উৎসব বোনাস(Festive Bonus) ৫৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে। গত কয়েক বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎসব ভাতার পরিমাণ বাড়িয়ে চলেছে। এবারে একধাপে তা ৭০০ টাকা বাড়ানো হল। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সকল সরকারি কর্মীদের বেতন ৪২,০০০ টাকার নীচে, তাঁরাই এই ভাতা পাবেন। যে সমস্ত Group-B এবং Group-C কর্মীরা অনেকদিন থেকে চাকরি করছেন এবং যাঁদের মাইনে বেড়ে ৪২০০০ পার করেছে তাঁরাও এই অ্যাডহক বোনাস পাবেন না। উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মীরাও মাথাপিছু ৫ হাজার ৩০০ টাকা করে অ্যাডহক বোনাস পেয়ে থাকেন। এবার তাঁরাও ৬ হাজার টাকা করেই পাবেন।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে