চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নওশাদের পাশে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকা আইএসএফ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: ভাঙড় হয়ে উঠেছিল রণক্ষেত্র। সেই ঢেউ আছড়ে পড়েছিল কলকাতার ধর্মতলায়। দেখা গিয়েছিল, এক যুবককে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। যাকে রক্ষা করছেন, তাঁর হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আইএসএফ (ISF) বিধায়ক দাবি করেছিলেন, ওই যুবক তাঁর দেহরক্ষী।

নওশাদ সহ ১৯ জনকে আদালতে তোলা হয়েছিল গত রবিবার। বিধায়ক তখন দাবি করেছিলেন, ওই যুবককে রক্ষা করার জন্য তিনি ‘দেহরক্ষী’ বলেছিলেন। আসলে তাঁকে তিনি চেনেন না। মঙ্গলবার গ্রেফতার হলেন সেই অস্ত্রধারী যুবক। তাঁর নাম সৈয়দ আলমগীর হোসেন। ফুটেজ দেখে তাঁকে চিহ্নিত করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত আসলে বিধায়কের আত্মীয়। শুধু তাই নয়, জানা গিয়েছে ওই যুবক জওয়ান। তিনি দু’মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। পুলিশের দাবি, ওই যুবক আইএসএফ কর্মী-ও। বিক্ষোভস্থলে কেন বন্দুক নিয়ে এসেছিলেন আলমগীর, তা জানতে তাঁকে জিজ্ঞাদাবাদ করছে পুলিশ।

অভিযুক্তের বাড়ি খড়গ্রামে। জানা গিয়েছে, গুজরাতের ভাদোদরা সেনাবাহিনীতে তিনি কর্মরত। অন্যদিকে, গত রবিবার ভাঙড় থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। ওই ঘটনায় নতুন করে গ্রেফতার হয়েছিলেন ৩ আইএসএফ কর্মী। তারপরে ফের মঙ্গলবার ভাঙড়ে গ্রেফতার হলেন ২ আইএসএফ কর্মী। অভিযোগ, গত শনিবার ভাঙড়ে তাঁরা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ