চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃদ্ধের সাথে প্রতারণা করে সোনার আংটি নিয়ে চম্পট দিল প্রতারক

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বাবার বন্ধুর ছেলে বলে ভুয়ো পরিচয় দিয়ে এক বৃদ্ধের সাথে প্রতারনা করে সোনার আংটি নিয়ে চম্পট দিলো এক প্রতারক । বনগাঁ – ,চকদহ রোডের হাসপাতাল কালিবাড়ি সংলগ্ন এলাকার ঘটনা । বনগাঁ(Banga) চাপাবেড়িয়ার বাসিন্দা বৃদ্ধ বানেশ্বর মাইতি জানান, তিনি হাসপাতালে ওষুধ কিনতে এসেছিলেন। বাড়ি ফেরার সময় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে দাঁড় করিয়ে পরিচয় দেয় সে তার বাবার বন্ধুর ছেলে । 

সে বৃদ্ধকে বলে তার শ্বাসকষ্ট আছে । তার এই রোগের সমাধানের জন্য সোনার আংটি (Gold Ring)খুলে দিতে হবে এবং ওই ব্যক্তি আংটিটা নিয়ে তাকে জল পোড়া দেবে । সেটা খেলে শ্বাস কষ্ট কমে যাবে। বৃদ্ধ সরল বিশ্বাসে তার আঙুলে থাকা আংটিটি খুলে দিলে ওই ব্যক্তি তাকে অপেক্ষা করতে বলে ।এরপর বৃদ্ধ লক্ষ্য করেন ওই ব্যক্তি বাইক নিয়ে চলে যাচ্ছেন ।তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন ।

বৃদ্ধের ছেলে উত্তম মাইতি(Uttam Maity) বলেন, বাবা ওষুধ কিনতে গিয়েছিলেন । এরপর তার সঙ্গে এই প্রতারণার ঘটনা ঘটে। ওই বৃদ্ধ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঐ প্রতারকের সন্ধানে তদন্ত শুরু করেছে। পুজোর প্রাক্কালে অপরাধের ঘটনা বৃদ্ধি পায়। বাড়ানো হয় পুলিশের নজরদারি।

Published by:

Share Link:

More Releted News:

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ মোদি–শাহকে কড়া প্রশ্নবাণ মমতার

‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ