স্ত্রীর সঙ্গে অশান্তি করে গঙ্গায় ঝাঁপ স্বামীর, চাঞ্চল্য ভাটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া ও শান্তিপুর : পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর সঙ্গে ঝামেলা করে গঙ্গায় ঝাঁপ স্বামীর। শুক্রবার দুপুরে গঙ্গায় ঝাঁপ মারার পর তলিয়ে যায় স্বামী।ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে তার খোঁজ শুরু করে।ভাটপাড়ার(Bhatpara) ৩২নম্বর ওয়ার্ডের মাদ্রাল এলাকার বাসিন্দা সুমন পোদ্দার। বয়স ৩৮। ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে গঙ্গায় ঝাঁপ দেন। পারিবার সূত্রে এমনটাই খবর।ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ গঙ্গায় তল্লাশি চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি তাকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।এদিকে,বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর শুক্রবার সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ে।উত্তর ২৪ পরগনা বসিরহাটের ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত(Ghojadanga Border) এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থূলতম বন্দর ।

এই বন্দরে শুক্রবারের সকাল থেকেই সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সকাল থেকে পণ্য বাহী ট্রাক বাংলাদেশ কম সংখ্যক প্রবেশ করে। অন্যদিকে, বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক সকালের দিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেনি। বাংলাদেশের অন্তবর্তী সরকার গঠন হওয়ার পর তারই প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্যতে শুক্রবার সকালে। অন্যদিকে, নদিয়ার শান্তিপুর(Shantipur) হরিপুর পঞ্চায়েতের বাগদেবীপুর গ্রামে দুলাল সরকারের মিষ্টির দোকানে হানা দেয় দুই যুবক।কল্লোল সরকার নামে গোবিন্দপুর নিবাসী এক ফুড ইন্সপেক্টর (Food Inspector)পরিচয় দেন এবং গোবিন্দ বিশ্বাস নামে অপর যুবক সহযোগী হিসেবে পরিচয় দিয়ে তাদের খাদ্য খাবার দেখতে চান এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের কার্ড দেখিয়ে দুলাল বাবুকে বলেন, সমস্ত মালপত্র খারাপ। তাই মিষ্টি ছানা সিঙ্গারা এ ধরনের খাদ্য খাবার খারাপ বলে ওইসব মিষ্টি ফেলে দেন ।দোকান তছনছ করেন বলে অভিযোগ।

এরপর শাটার নামিয়ে দশ হাজার টাকার দাবি করে। যদিও দুলালবাবু পাঁচ হাজারে রাজি হওয়ায় বাড়িতে গিয়েছিলেন টাকা আনতে ।এমন সময় ওই দুই যুবকের মধ্যে একজন প্রচন্ড মদ্যপান করে থাকার কারণে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা খবর দেন, শান্তিপুর থানায়(Shantipur P.S.)। ইতিমধ্যে কল্লোল সরকার নামে ওই যুবক পালিয়ে যায় । ফেলে রেখে যায় হিউম্যান রাইটস স্টিকার(Human Rights Stricker) লাগানো একটি গাড়ি এবং সহকারি হিসাবে গোবিন্দ বিশ্বাস নামে ওই যুবককে। শান্তিপুর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছালে জিজ্ঞাসাবাদে জানা যায় সম্প্রতি দুদিন আগে ওই সংস্থার কার্ড দিয়ে তাকে কাজে লাগিয়েছে কল্লোল সরকার এর আগে একটি বাড়িতে মদ বিক্রি বন্ধ করতে গিয়ে ওসি (OC)সুব্রত মালাকারের নাম নিয়েছে সে। এ ধরনের বেশ কয়েকটি দুষ্কর্ম করেছে তারা দুজনে মিলে ।তবে এর সাথে আরো দুজনের নাম বলেছে যাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ নৃত্যশিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

‘নেতিবাচক সংস্কৃতির বদল হয়েছে রাজ্যে,’ বাম-তৃণমূলকে ঠুকে দাবি মুখ্যমন্ত্রীর

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য