বিষ্ণুপুরের ভাড়া বাড়িতে মুম্বইয়ের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য

দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি মুম্বইয়ে, তাঁর নাম রাজেশ মণ্ডল ওরফে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি মুম্বইয়ে, তাঁর নাম রাজেশ মণ্ডল ওরফে রাজা (২৬)। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই ঘর ভাড়া নেওয়া ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিষ্ণুপুরের রামদেবপুর হাটবেরিয়ার বাসিন্দা কল শেখ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনিই ঘরটি ভাড়া নিয়েছিলেন।

তাঁর ভাড়া বাড়িতে যাতায়াত ছিল বহু অপরিচিত মানুষের। এরমধ্যে বেশ কয়েকজন মাঝেমধ্য়েই রাত কাটাতেন। এরকমই অপরিচিত এক যুবককে মঙ্গলবার কল শেখের ভাড়া নেওয়া বাড়িতে ঢুকতে দেখা যায়। রাতেই রাত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মাথায়,পিঠে বড় ক্ষতের পাশাপাশি সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অনুমান কোনও বচসা থেকে পিটিয়ে মারা হতে পারে ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস