সিবিআই হেফাজতে লালন শেখের বাড়িতে চুরি, তদন্তে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল

লালন শেখের (Lalan Shaikh) বাড়িতে পৌঁছল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির ফরেনসিক দলের ৪ সদস্য। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁরা যান বকটুই গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) বকটুই (Boktui) কাণ্ডের তদন্তে নেমে লালন শেখের (lalan Shaikh) বাড়ি সিল করে দিয়েছিল। লালনের স্ত্রী রেশমা বিবির (Reshma Bibi) অভিযোগ, সিবিআই এর হেফাজতে তাঁদের বাড়ি যখন ছিল, সেই সময় বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে ৫০ হাজার টাকা-সহ বহু সামগ্রী। সেই ঘটনার তদন্তে এবার লালন শেখের বাড়িতে পৌঁছল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির ফরেনসিক দলের ৪ সদস্য। রবিবার সকাল ১০টা নাগাদ সিআইডির ৪ সদস্যের প্রতিনিধিদল বীরভূমের বকটুইয়ে লালন শেখের বাড়িতে পৌঁছয়।

আদালতের নির্দেশে বকটুই গণহত্যাকাণ্ডের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ঘটনার তদন্তে নেমে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ি সিল করে দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গত ১৫ জুন লালন শেখের বাড়ি সিল করেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে ঘটনার পর থেকে ফেরার ছিল অভিযুক্ত লালন শেখ। তাঁকে গত ৩ ডিসেম্বর গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। গ্রেফতারের পর সিবিআইয়ের হেফাজতে ছিল অভিযুক্ত। গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে শৌচাগার থেকে গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ লালনের পরিবারের।

সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পর আদালতের নির্দেশে গত ১৩ ডিসেম্বর বাড়ির সিল খুলে দেয় সিবিআই। এরপর লালনের স্ত্রী রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন বাড়ি থেকে টাকা ও সামগ্রী চুরি হয়ে গিয়েছে বলে। সেই অভিযোগের প্রেক্ষিতে রবিবার সরেজমিনে তদন্তে গেল সিআইডির ফরেনসিক প্রতিনিধিদল। এদিন ঘটনাস্থল নমুনা সংগ্রহ করবেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী