চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রতেই ১২-১৮ বছর বয়সিদের ‘করবিভ্যাক্স’ টিকা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি: করোনার সঙ্গে লড়াইয়ে ভরসা টিকাই। দেশে প্রাপ্তবয়স্কদের টিকাকরণের কাজ সম্পূর্ণ হলেও, বাকি রয়েছে ছোটদের টিকাকরণ। সেই কাজে চলতি বছরের জানুয়ারি থেকে টিকাকরণ চলছে ১৫-১৮ বছর বয়সীদের। এর মাঝেই ডিজিসিআই-এর তরফে চলতি সপ্তাহেই ছাড়পত্র দেওয়া হয় বায়োলজিক্যাল-ই এর ‘করবিভ্যাক্স’(Corvivax)কে। যা ১২-১৮ বছরের বয়সিদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। মার্চের গোড়াতেই গোটা দেশে ১২-১৮ বছরের বয়সিদের করোনার টিকা হিসেবে দেওয়া হবে ‘করবিভ্যাক্স’(Corvivax)।

ডিজিসিআই-এর অনুমোদনের পরেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হচ্ছে ‘করবিভ্যাক্স'(Corvivax)-এর টিকা। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে এই ভ্যাকসিন পৌঁছে গিয়েছে। মার্চ থেকেই এই বয়স সীমার জন্য শুরু হয়ে যেতে পারে টিকাকরণ। সমস্ত রাজ্যকে জরুরী প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। সেইমতোই রাজ্যে আসছে ‘করবিভ্যাক্স'(Corvivax)-এর টিকা। জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ রাজ্যে আসছে বায়োলজিক্যাল-ই-এর করোনার টিকা। ২ লক্ষ ভায়াল আজই বাংলায় ঢুকছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

বাগবাজারে থাকবে ওই ভ্যাকসিন গুলি। মার্চের গোড়াতেই টিকাকরণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্কুলের মাধ্যমেই ১২-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া হবে রাজ্যে।

 

 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ