চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানুষের সেবা করাই স্বপ্ন, মাত্র ১০ হাজার টাকা সঞ্চয় নিয়ে ভোটযুদ্ধে বেকার সুকান্ত

নিজস্ব প্রতিনিধি: সুকান্ত কিস্কু, বালুরঘাটের নির্দল প্রার্থী। কলেজ জীবন থেকেই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। মানুষের সেবা করার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণ করতেই এবার রাজনৈতিক ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন বালুরঘাটের বাসিন্দা সুকান্ত কিস্কু। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় বালুরঘাট ভোট। সেখানেই প্রথম নির্দল প্রার্থী হিসেবে লড়বেন ৩২ বছরের এই যুবক। ইচ্ছে ছিল, ২০২১ সালেই বালুরঘাটের নির্দল প্রার্থী হবেন তিনি, কিন্তু তা হয়ে ওঠেনি।

প্রথমে তিনি ‘বহুজন পার্টি’র হয়ে প্রার্থী ঘোষিত হয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতার সইয়ের গরমিলেন কারণে তা হয়ে ওঠেনি। তাঁর আবেদন বাতিল হয়ে যায়। তবে হাল ছাড়েননি তিনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলার তিন নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ এলাকায় থাকেন এই নির্দল প্রার্থী। এবার তপন কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন তিনি। যদিও তাঁর বাড়ি কুমারগঞ্জের ব্লকের চাঁদপুরে, কিন্তু থাকেন সদর শহরে। পড়াশোনা মেধাবী সুকান্ত কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে ভূগোল নিয়ে স্নাতক হওয়ার পরে DELED উত্তীর্ণ হন। এরপর বিভিন্ন চাকরির পরীক্ষা নিলেও তিনি কর্মহীন। বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক, তাঁর পেনশনের টাকাতেই সংসার চলে কিস্কুদের। তবে কর্মহীন হলেও এবার পুরো কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমেছেন সুকান্ত। তাঁর হাতে এখন ১০ হাজার টাকা রয়েছে। ব্যাঙ্কে ছিল পাঁচ হাজার টাকা।

সেই সঞ্চয় খরচ করেই এবার বালুরঘাটের নির্দল প্রার্থী সুকান্ত। তাঁর নির্বাচনী প্রতীক ‘খাটিয়া’। ভোটের আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই নিজের মতো করে জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করছেন। আদিবাসী সমাজের কাছে গিয়ে বোঝাচ্ছেন। সুকান্ত জানিয়েছেন, একবারে কোনও দলের নেতা হওয়া বা ভোটে দাঁড়ানো যায় না। তাই জায়গা পোক্ত করছেন। ভবিষ্যতে সক্রিয় রাজনীতি করতে চান। তপন এলাকার আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন হয়নি, তাঁদের জন্য কাজ করতে চান। ছেলের এই অদম্য জেদকে সমর্থন করেছেন তাঁর বাবা মঙ্গল কিস্কুও।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

ভোটের আগে শেষ রবিবার, পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ভোটপ্রচারে সুজিত বসু

চকবাজারে মাছের ডিম কিনে জনসংযোগ দেবাংশুর, ভোটের আগে জমজমাট প্রচার

সংসার চালাতে দিশেহারা বৃদ্ধ হকার, ভরসা বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

ইছামতি নদী তীরের জরাজীর্ণ মন্দির সংস্কারে এগিয়ে এলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ