রাত পোহালেই বড় দুর্যোগ দক্ষিণবঙ্গে! প্রস্তুত পুরসভা থেকে প্রতিটি ব্লক

তাই প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত। তবে পরিস্থিতির মোকাবিলা করতে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন

Share:

 

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রাজ্যের উপর দিয়ে বয়ে যেতে চলেছে বড় দুর্যোগ। এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যা আগামিকাল স্থলে প্রবেশ করেই তাণ্ডব চালাতে শুরু করবে। জোরালো হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবল দাপটে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ। তাই আগেভাগেই প্রস্তুত নবান্ন। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কড়া নির্দেশ গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যেক ব্লক ও পৌরসভা গুলিকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে কলকাতা পুরসভাকে। সবরকম বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। আজই নবান্ন জরুরি বৈঠক করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেকটি ব্লক ও পৌরসভায় খুলতে হবে কন্ট্রোল রুম। নিচু অঞ্চলগুলিতে জরুরিকালীন ভিত্তিতে এলাকাবাসীদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে।

হাওয়া অফিসের তরফেই সোমবারের বিকেলের বুলেটিনে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার অর্থাৎ ২৯ সেপ্টেম্বরও একইরকমভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কিছুটা কমবে উপকূলের জেলাগুলিতে বাড়বে পশ্চিমের জেলায়। কারণ ঘূর্ণাবর্তটি ক্রমশ পশ্চিমের দিকে সরে ঝাড়খণ্ডে যাচ্ছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এরই সঙ্গে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উপকূলের জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। হাওড়া, হুগলি ও কলকাতায় হাওয়ার গতি থাকবে ভালোই। যেহেতু গত সপ্তাহেই প্রবল বৃষ্টির জন্য জল জমে রয়েছে বহু এলাকায়। তাই প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্ত। তবে পরিস্থিতির মোকাবিলা করতে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর