স্কুলের গাফিলতিতে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে বঞ্চিত সিংহভাগ পড়ুয়া

ক্যানিং-এর একটি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধেকের বেশি সংখ্যক সংখ্যালঘু পড়ুয়াকে ঐক্যশ্রী স্কলারশিপ কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের সিংহভাগ সংখ্যালঘু ছাত্র-ছাত্রী। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের গাফিলতিতেই ছাত্র-ছাত্রীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা জেলার (South 24 Paraganas) ক্যানিং- ১ নম্বর ব্লকের গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই গভিযোগ উঠেছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা।

ক্যানিং- ১ নম্বর ব্লকের গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকের বেশি সংখ্যক সংখ্যালঘু পড়ুয়াকে ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ। ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৬ জন। বর্তমানে ওই স্কুলে পড়াশোনা করে মোট ১৭২ জন পড়ুয়া। যার মধ্যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রী রয়েছে ১০৫ জন। যার মধ্যে মাত্র ৩০ জন পড়ুয়াকে ‘ঐক্যশ্রী’ ফর্ম পূরণ করিয়ে দেওয়া হয়েছে। স্কুলের তরফে বাকিদের প্রতি গাফিলতি করা হয়েছে বলে পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করেছন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় ক্যানিং প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এমনকি প্রসাসনের দ্বারস্থ হয়ে সব জানানোর পরও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে। পড়ুয়াদের খাওয়ার জন্য স্কুলের মিড ডে মিলে নিম্ন মানের খাবার দেওয়া হয় বলে অভিভাবকরা সরব হয়েছেন। মিড ডে মিলে বিভিন্ন সময়ে গরমিল ধরা পড়েছে। অভিযোগ, যত সংখ্যক ছাত্র-ছাত্রী প্রতিদিন স্কুলে আসে তার থেকে অনেক বেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা মিড ডে মিলের হিসাবে দেখানো হয়।

রাজ্য সরকারের তরফে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ‘ঐক্যশ্রী’ স্কলারশিপের ব্যবস্থা থাকলেও তা পাওয়ার জন্য পড়ুয়াদের সহযোগিতা করা হয়নি। আর এই নিয়ে প্রশ্ন উঠছে, গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু পরিবারের সন্তানদের পড়াশোনা শেখার জন্য সরকারের যে প্রকল্প রয়েছে শুধুমাত্র শিক্ষকের গাফিলতির কারণে তার সুবিধা কেন পাবে না পড়ুয়ারা? ঘটনা নিয়ে অভিযুক্ত শিক্ষক জয়ন্ত মণ্ডল বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা কোনটাই আমার সময় ঘটেনি। ‘ঐক্যশ্রী’ ফর্ম আমার আসার আগেই যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি করেছিলেন।”  অন্যদিকে এই ঘটনা নিয়ে ক্যানিং সার্কেলের ইন্সপেক্টর সতীপ্রসাদ ঘোড়ুই বলেন, “অভিযুক্ত শিক্ষককে  শোকজ করা হয়েছে। সেই সময় স্কুলের টি আই সি নিয়ে একটি জটিলতা চলছিল আর সে জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। পরবর্তীতে যাতে আর এই সমস্যা না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।”

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর