কলেজ বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি? নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ শিক্ষা দফতর

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১৮ জুলাই থেকে আবেদন করা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির নিয়মবিধি ও নির্ঘণ্ট ঘোষণা করল উচ্চ শিক্ষা দফতর। শনিবার উচ্চ শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১৮ জুলাই থেকে আবেদন করা যাবে। যদিও আবেদন করতে হবে অনলাইনে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। অন্য দিকে, বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবেন ১ সেপ্টেম্বর থেকে। এই বিভাগে ভর্তির গোটা প্রক্রিয়া শেষ করতে হবে ২১ সেপ্টেম্বরের মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,  কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গোটা ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনেই। নথি পরীক্ষা কিংবা কাউন্সেলিংয়ের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না ছাত্র ছাত্রীদের। ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ ই-পেমেন্ট করতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও হেল্পডেস্ক বসানো চলবে না। মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি উচ্চ শিক্ষা দফতরের তরফে টিচার্স ট্রেনিংয়ে ভর্তির প্রক্রিয়া কবে শুরু হবে তা জানিয়ে দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। ১ সেপ্টেম্বর এই কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ২৯ সেপ্টেম্বর। ক্লাস শুরু হবে ১১ অক্টোবর থেকে।

রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্নাতকস্তর ও স্নাতকোত্তর স্তরে ভর্তির যে নির্ঘণ্ট জানানো হয়েছে, তা এক নজরে এই রকম। স্নাতকস্তরে ভর্তির আবেদন শুরু ১৮ জুলাই। আবেদন করার শেষ তারিখ ৫ আগস্ট। মেধা তালিকা প্রকাশ হবে ১৬ আগস্ট। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বর। ক্লাস শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পড়ুয়াদের আবেদন গ্রহণ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মেধা তালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২১ অক্টোবর। স্নাতকোত্তর স্তরে ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ