বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ মৎস্যজীবী

বঙ্গোপসাগরের বুকে ট্রলার ডুবিতে নিখোঁজ হলেন ১৮জন মৎস্যজীবী। চড়ায় ধাক্কা লেগে ট্রলার ডুবে যাওয়ার পর থেকেই তাঁরা নিখোঁজ হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগের দিনেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল বাংলার বুকে। এম ভি সত্য নারায়ণ নামে একটি মাছ ধরার ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছে বঙ্গোপসাগরে(Bay of Bengal)। আর সেই দুর্ঘটনার জেরে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবী(Fishermen)। এদের সকলেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে। তবে আদৌ কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ঘটনার জেরে কান্নার রোল উঠে গিয়েছে মৎস্যজীবীদের পরিবারে।

দক্ষিন চিন সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের বুকে। সেখানেই সে শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার বিকালের মধ্যেই তা অতি গভীর নিম্নচাপ(Deep Depression) হিসাবে স্থলভাগে পা রাখার কথা। তার জেরে বঙ্গোপসাগর ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে যারা সাগরে মাছ ধরতে গিয়েছিল তাঁদেরও দ্রুত ফিরে আসার বার্তা দেওয়া হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার রাতের মধ্যেই সাগরের বুকে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে আসে। কিন্তু এম ভি সত্য নারায়ণ নামে ওই ট্রলারটি দেরিতে বার্তা পাওয়ায় ফিরতেও দেরি করে। এদিন সকালে তা সাগরের বুকে একটি চড়ায় ধাক্কা লেগে ডুবে(Troller Drowned) যায়। সেই ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবীই তারপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন।

ট্রলার ডুবির খবর পাওয়া মাত্রই এদিন সকালে নামখানা থেকে বেশ কয়েকটি ট্রলার রওয়ানা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে। খবর যায় উপকূলরক্ষী বাহিনীর কাছেও। তাঁরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করার বার্তা দেন। কিন্তু দুর্যোগের জন্য ইতিমধ্যেই সাগর উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছেও উদ্ধারকার্য চালাতে ব্যাহত হতে হচ্ছে বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীদের বাড়ি নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপ এলাকায়। গত মঙ্গলবার তাঁরা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। আবহাওয়া বদলের সতর্কবার্তা পেয়ে দ্রুত ফেরতে গিয়ে এদিন সকালে দুর্ঘটনার মুখে পড়েন ওই মৎস্যজীবীরা।

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের