চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পরিযায়ী হয়ে নির্বাচন জেতা যায় না’, শুভেন্দুকে খোঁচা ফিরহাদের

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে বেরিয়ে গোবিন্দ অধিকারী কে পরিযায়ী পাখির সঙ্গে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন পরিযায়ী হয়ে ভোটে জেতা যায় না। ঘরের মেয়েকেই মানুষ সমর্থন জানাবে। বাইরের ছেলেকে নয়।

কর্মিসভার মাধ্যমে ভবানীপুর কেন্দ্রে প্রচারের রণকৌশল ঠিক করা হয়েছে। সেখানে প্রতি কাউন্সিলরকে প্রচারে নামার কথা বলা হয়েছে। সেই মতো প্রচার চলছে। বৃহস্পতিবার চেতলা ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার ছেড়েছেন ফিরহাদ হাকিম। গোবিন্দ চন্দ্র আড্ডি রোডে বাড়িতে বাড়িতে ঘুরে প্রচার সারলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী কে যেমন তিনি কটাক্ষ করেছেন তেমন নিশানা করেছেন নির্বাচন কমিশনকেও। তিনি বলেছেন নির্বাচন কমিশন অত্যাচার করছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। নির্বাচনী ক্যাম্প করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, পার্টি অফিস না থাকলে কর্মী না থাকলে কোথা থেকে আসবে। তৃণমূল কংগ্রেস সংগঠনের জোরে রয়েছে।

বৃহস্পতিবার রামনবমীর মিছিল ভবানীপুরে করেছেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়েই ফিরহাদ হাকিম বলেছেন, পরিযায়ী হয়ে ভবানীপুরে জেতা সম্ভব নয়। এস আই আর এর নামে ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের নাম কেটেছে। মতুয়াদের নাম বাদ দিয়েছে। যেখানে ইচ্ছে সেখানে পার্টি অফিস করা যায় না। জমি দখল করে পার্টি অফিস করা কিভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীর অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়াকে শেষ করার চেষ্টা চলছে।

 

বিস্তারিত আসছে

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ