পুজোর সময় ‘ওরা’ বেড়াতে আসে সাইবেরিয়া থেকে ঝাড়গ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: প্রতিবছরই পুজোর সময় এই গ্রামে বেড়াতে আসে ‘ওরা’। সাইবেরিয়া থেকে একবারে ঝাড়গ্রামের জামবনীতে(Jamboni)। এখন একদমই রুটিন হয়ে দাঁড়িয়েছে এই ভিনদেশীদের। মাস খানেকের ছুটি কাটিয়ে ফের বাড়ি ফেরা।‘ওরা’ আসে সুদুর সাইবেরিয়া থেকে দলে দলে, ঝাঁক বেঁধে। ওরা আসে, বাসা বাঁধে। কয়েক মাসের পরম নিশ্চিন্তে দিনগুজরানের পর ওরা আবার ফিরে যায় আপন আলয়ে। সুদুর সাইবেরিয়া থেকে আসা এই অতিথিদের কাছে এখন চরম সংকট মুহুর্ত। রাত হলেই তাদের নিশ্চিত বাসায় হানা দেয় শিকারির দল। ওদের জীবন বিপন্ন। ওরা সাইবেরিয়ার পরিযায়ী পাখির দল।

বর্ষার শেষে ঝাঁকে ঝাঁকে এই পাখির(Birds) দল উড়ে এসে বাসা বাঁধে ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কেন্দুয়া গ্রামের জীতেন মাহাতোর তেঁতুল গাছে। কার্তিক মাসের পর তারা আবার ফিরে যায় সাইবেরিয়াতে। দীর্ঘ কয়েক দশক ধরে চলছে সাইবেরিয়ার এই অতিথিদের আনাগোনা। কেন্দুয়া গ্রামের বাসিন্দা জিতেন মাহাতোর জীবদ্দশায় সাইবেরিয়ার এই অতিথিদের উপর আঘাত হানার সাহস কেউ দেখায়নি। জীতেন বাবুর মৃত্যুর পর ধীরে ধীরে আঘাত নামতে শুরু করে পরিযায়ী পাখিদের ওপর। রাতের অন্ধকারে গাছের ডালে, ফাঁস লাগিয়ে, বিষ মাখানো খাবার দিয়ে পাখিদের ধরে বাজারে চড়া দামে বিক্রি করছে। এমনকি পাখিদের মেরে তার মাংস বিক্রি করা হচ্ছে। জঙ্গলমহলের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হল চিল্কীগড়, রামেশ্বর বেলপাহাড়ি কাঁকড়াঝোড়, হাতিবাড়ি, সীমান্তের চিত্রেশ্বর, লালজলে আদিম মানুষের গুহা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলির পাশাপাশি পর্যটকদের অতিজনপ্রীয় জায়গা হল জামবনী কেন্দুয়া গ্রামের এই পরিযায়ী পাখির দল।

প্রত্যেক বছর বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষেরা এই পরিযায়ী পাখির টানে কেন্দুয়া গ্রামে ছুটে আসেন বারে বারে। কিন্তু সেই টুরিস্ট স্পট ধীরে ধীরে আতঙ্কের পরিবেশ গ্রাস করছে। বনদপ্তরকে স্থানীয় মানুষজন বারবার জানালে এখনো অব্দি প্রশাসনের তলপেটে এই চোরা শিকারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই বিদেশি এই অতিথিরা ভবিষ্যতে ঝাড়গ্রামে তাদের অস্থায়ী বাসা বাঁধবে কিনা তা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিচ্ছে পরিবেশ প্রেমীদের মনে।

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত