দার্জিলিংয়ে বসতে চলেছে জি-২০ ট্যুরিজিম বৈঠক, খুশি নবান্ন

২০২৩ সালের এপ্রিল মাসে দার্জিলিংয়ের বুকে বসতে চলেছে জি-২০ পর্যটন সম্মেলন। আন্তর্জাতিক স্তরের এই সম্মেলন সমৃদ্ধ করবে বাংলার পর্যটন শিল্পকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জন্য অবশ্যই সুখবর। ভাল খবর রাজ্যের পর্যটন শিল্পের জন্যও। কেননা আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে হিমালয়ের রানি, বাংলার শৈলশহর দার্জিলিংয়ের(Darjeeling) বুকে বসতে চলেছে জি-২০ গ্রুপের পর্যটন সামিট(G-20 Tourism Summit)। সেখানে ২০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ছাড়াও অংশ নেবেন আমন্ত্রিত আরও ৯টি রাষ্ট্রের প্রতিনিধিরা। সাম্প্রতিককালে বাংলার বুকে এটাই হতে চলেছে সব থেকে বড় আন্তর্জাতিক সম্মেলন। দার্জিলিংয়ের বুকে প্রথম তো বটেই। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল এই ৩দিন ধরে দার্জিলিং শহরে চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। আর এই সম্মেলনের হাত ধরেই বাংলার পর্যটন শিল্পে জোয়ার আসবে বলেই আশাবাদী রাজ্য সরকার(West Bengal State Government)। একই সঙ্গে এই ঘটনায় কিন্তু আবার সামনে চলে এল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে নতুন করে শুরু হওয়া সুসম্পর্কের বিষয়টি।

আরও পড়ুন ৬ ডিসেম্বরের মধ্যেই মেটাতে হবে ডিএ, নির্দেশ হাইকোর্টের

জি-২০ গ্রুপে ভারত(India) ছাড়াও যে ১৯টি দেশ রয়েছে তার মধ্যে আছে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী ৫টি সদস্য দেশও। অর্থাৎ এই গ্রুপে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিন। অনান্য দেশগুলির মধ্যে আছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ইন্দোনেশিয়া, ইটালি, দক্ষিণ কোরিয়া, জাপান, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এই গ্রুপের সদস্য হিসাবে রয়েছে ইউরোপিয় ইউনিয়নও। এই ২০টি দেশ তথা ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা যোগ দেবেন জি-২০ গ্রুপের পর্যটন সামিটে। এর পাশাপাশি বিশেষ আমন্ত্রিত দেশের সদস্য হিসাবে থাকছেন বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং আরব আমিরশাহীর প্রতিনিধিরাও। এই সম্মেলনের উদ্দেশ্যই হল সদস্য ১৯টি দেশ, ১টি ইউনিয়ন এবং আমন্ত্রিত দেশগুলিতে এমন ভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো যাতে তার প্রভাব ওই সব দেশের অর্থনীতিতেও পড়ে। সামাজিক ভাবে দেশগুলি যেন পর্যটন শিল্পকে আঁকড়ে ধরে উন্নয়নের মুখ দেখতে পারে। উল্লেখ্য, মূল জি-২০ সামিট আগামী বছর ভারতেই বসতে চলেছে। সেই বৈঠক হবে নয়া দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর।

আরও পড়ুন ‘শান্তিকুঞ্জ’-এ কী পড়বে অভিষেকের পা, তাকিয়ে আছে বাংলা

উল্লেখ্য, বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে জি-২০-এর সদস্য রাষ্ট্ররা। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ৭৫ শতাংশ এই রাষ্ট্রগুলিরই দখলে। সেই জি-২০ গ্রুপের পর্যটন বিষয়ক সামিট যদি দার্জিলিং শহরের বুকে ঠিকঠাক ভাবে অনুষ্ঠিত হয় তাহলে তাতে পাহাড়ের পর্যটন বিকাশের ক্ষেত্রেও তা অনুঘটক হিসাবে কাজ করবে। লাভবান হবে ডুয়ার্সের পর্যটন শিল্প এবং বাংলার পর্যটন শিল্পও। এই আন্তর্জাতিক বৈঠকের হাত ধরে পাহাড়ে পর্যটকদের আগমন বাড়বে বলেই মনে করছেন দার্জিলিঙের পর্যটন ব্যবসায়ীরা। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে পাহাড়ে যে আগুন লেগেছিল তার জেরে আন্তর্জাতিক মহলে দার্জিলিংকে নিয়ে ভুল বার্তা গিয়েছিল। তাতে পাহাড়ে বিদেশী পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এখন জি-২০ বৈঠকের হাত ধরে সেই বিদেশী পর্যটকদের আবারও ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী পাহাড়ের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও।

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়