চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌমেন্দুর রক্ষাকবচ, রাজ্যকে সতর্ক করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: ফের স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) ভাই সৌমেন্দু অধিকারী (SOUMENDU ADHIKARY)। কলকাতা হাইকোর্টে (HC) একটি মামলার শুনানির সময় সৌমেন্দুকে আগামী মঙ্গলবার পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আছে আগামী মঙ্গলবার দুপুর ২টোয়।

নতুন করে সৌমেন্দুর নামে একটি মামলা দায়ের হয়েছে। অভিযোগ, কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তিনি দুর্নীতি করেছেন। উল্লেখ্য, তিনি চেয়ারম্যান থাকালীন একাধিক দুর্নীতি চালিয়েছেন বলে অভিযোগ। শুক্রবার শুনানি ছিল এমনই একটি মামলার।

শুনানির সময় বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, আগামী মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তকে হেনস্থা করতে পারবে না পুলিশ। উল্লেখ্য, সরকার পক্ষের আইনজীবীর আবেদন ছিল, মামলার তারিখ পেছানোর এবং লিখিত ভাবে রক্ষা কবচের নির্দেশ না দেওয়ার। সব শুনে বিচারপতি বলেন, রাজ্য সময় চেয়েছে বলে সময় দেওয়া হচ্ছে। রাজ্যকে সতর্ক করে বিচারপতি বলেন, অতীতে এমন ঘটনাও দেখা গিয়েছে আদালতে আশ্বাস দিয়েও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তা যেন না হয়। হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই অধিকারী পরিবার ঘনিষ্ঠ বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন একাধিক দুর্নীতি মামলায়। তবে শুক্রবারে আদালতের নির্দশের পর আরও একবার বড়সড় স্বস্তি পেলেন সৌমেন্দু।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ