মাত্র ১০ মিনিটে ধ্বংসলীলা, হাওড়ায় টর্নেডোর তাণ্ডব!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে হাওড়ায় টর্নেডোর তাণ্ডব। মঙ্গলবার  ঘূর্ণিঝড়ের দাপটে ধ্বংসলীলায় পরিণত হল   জগৎবল্লভপুর। আর আচমকাই এই তাণ্ডবে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। গাছ পড়ে দেখা দিয়েছে বিপত্তি। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল।

আচমকাই এই ঝড়ের জেরে  উপড়ে গিয়েছে একাধিক ইলেকট্রিকের পোস্ট। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের কারণে ঘরের চাল উড়ে গিয়েছে। এরফলে ঘরের মধ্যে থাকা বেশ কয়েকটি নথি নষ্ট হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে পাশে থাকার বার্তা। তবে স্বস্তির বিষয় এদিন টর্নেডোর জেরে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি জুলাই মাসে ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে যায় উত্তর দিনাজপুরের ইসলামপুর ও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের একাংশ। শুধু তাই নয়  ইসলামপুরে গাছ পড়ে মৃত্যু হয়েছিল  এক বৃদ্ধার। ময়নাগুড়িতে আহত হন  এক যুবক। পাশাপাশি  বেশ কয়েকটি জায়গায় রাস্তায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নেমেছিল  সিভিল ডিফেন্স। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের হাওড়ায় টর্নেডোর তাণ্ডব।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ