অনুব্রতর জামিনের আর্জি খারিজ, ফের জেল হেফাজতের নির্দেশ

শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত বীরভূমের কেষ্টর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল আদালত। শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত বীরভূমের কেষ্টর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

শনিবার আসানসোল বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে। এদিন প্রভাবশালী তত্ত্বে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করেন বিচারক।

সিবিআই-এর চার্জশিটে অনুব্রত মণ্ডলের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। এদিন সওয়াল জবাবের শুরুতে অনুব্রতর (Anubrata Mandal) আইনজীবী এই বিষয়টি নিয়ে আপত্তি করেন। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের কাছে জানতে চান, অনুব্রত মণ্ডলের এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করতে সিবিআইয়ের আর কতদিন লাগবে। তার প্রেক্ষিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার চেষ্টা করছি। এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘বলা হচ্ছে জেলে জিজ্ঞাসাবাদ চলাকালীন অনুব্রত সহযোগিতা করছেন না। নিশ্চুপ থাকছেন। সিবিআইয়ের অভিযোগ সঠিক নয়। উনি জানবেন তবে তো উত্তর দেবেন? শাসকদলের সভাপতি হওয়ার জন্য অনুব্রত প্রভাবশালী? উনি দলবদল করলে বা রাজনীতি থেকে সন্ন্যাস নিলেই প্রভাবশালী তত্ত্ব সরে যাবে? তবেই মিলবে জামিন?’

প্রসঙ্গত ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) হিসেব রক্ষক মনীশ কোঠারিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের স্ত্রীকেও। আগামী ২ নভেম্বর দিল্লির ইডি দফতরে মনীশ কোঠারিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সায়গল হোসেনের স্ত্রীকে আগামী ৩০ অক্টোবর দিল্লির ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার অনুব্রতর হিসেব রক্ষককে তলব করল ইডি 

 

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের