চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিজারের পরে সেলাই কেটে রক্তক্ষরণে মৃত্যু মহিলার, উত্তপ্ত জঙ্গিপুরের হাসপাতাল

Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: এক রোগীর মৃত্যুকে(Death of a Patient) কেন্দ্র করে বুধবার সকালে তুমুল অশান্তি ছড়াল মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে(Jangipur Super Specialty Hospital)। ঘটনার জেরে রোগীর পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও বাঁধে। ভাঙচুর হয় হাসপাতালও। দফায় দফায় বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। সেই বিক্ষোভ সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। রোগী মৃত্যুর প্রতিবাদে মৃতদেহ নিয়ে পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। 

আরও পড়ুন, বচসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা

গতকালই মানে মঙ্গলবার এই মুর্শিদাবাদ জেলাতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল। অভিযোগ ওই মহিলার মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান মৃতের পরিবারের লোকজন। হেনস্থার চেষ্টা করা হয় স্বাস্থ্য কর্মীদের। এরপর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা মৃতের পরিবারের লোকজনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় যুক্ত সন্দেহে মৃতার স্বামীকে আটকও করেছে ডোমকল থানার পুলিশ। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার প্রায় একই ঘটনা ঘটল জঙ্গিপুরে। সেখানে অভিযোগ, রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙা দিঘিরপাহাড়ের বাসিন্দা শিল্লা খাতুন(২২)’র সেলাই ফেটে গিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন, ‘সত্যমেব জয়তে’, আর জি করের চার্জশিটই জিতিয়ে দিল কলকাতা পুলিশকে

মঙ্গলবার দুপুরে শিল্লাকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, সিজারের পর রক্তক্ষরণ(Bleeding) শুরু হয়। সেলাই কেটে যাওয়ার পরই এমনটা ঘটেছে বলে জানায়। পুনরায় সেলাই করার সময় ওই রোগীর মৃত্যু হয়। পরিবারের লোকজনের দাবি সঠিকভাবে চিকিৎসা না হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের রক্ত কিনে আনতে হয়েছে বলেও অভিযোগ করেছেন রোগীর পরিবারের সদস্যরা। তারপরেও সেই রক্ত রোগীকে না দেওয়া হওয়ায় তার মৃত্যু হয়েছে হলেও দাবি তাঁদের। রোগীর পরিবারের এক সদস্য বলেন, ‘কাল দুপুরে ভর্তি করেছিলাম। সিজার করেছে। তার কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়েছে। এরপর আমরা নার্সকে ডাকলাম। তিনি এলেন। পেটে খালি বারবার বাড়ি মারছে। সিজারের রোগীর পেটে কেউ এমন করে? সেলাই ফেটে গিয়েছিল।’

Published by:

Share Link:

More Releted News:

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ