চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কামারহাটিতে বেআইনি পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি,কামারহাটি: দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়ে পুকুর ভরাট করাকে কেন্দ্র করে উত্তেজনা কামারহাটির ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ সূত্রে খবর ,উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত কামারহাটি পৌরসভার(Kamarhati Municipality) ৯ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করতে দুষ্কৃতীরা এসেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে।

এলাকার তৃণমূল কংগ্রেস পৌরমাতা মায়া দাস খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতিরা পালিয়ে যায়। পুকুরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় পৌরমাতা ও তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এলাকায় এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণেশ্বর থানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দক্ষিণেশ্বর থানার(Dakhineswar P.S.) পুলিশ। এই ঘটনায় কারা যুক্ত তাদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। যেখানে এই পুকুর ভরাটের ঘটনা ঘটছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। বেআইনিভাবে এই পুকুর ভরাটের বিরুদ্ধে সোমবার ওই এলাকায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

গঙ্গায় স্নান করতে নেমে পরপর তলিয়ে গেল ৪ ছাত্র

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ