অসৌজন্য! কলকাতা বিমানবন্দরের শতবর্ষ অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রীর নাম-ই রাখল না কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হতে চলেছে কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান। কিন্তু এই শতবর্ষ অনুষ্ঠানের কার্ডে নাম নেই মমতার। অনুষ্ঠানের জন্য যে কার্ড তৈরি করা হয়েছে, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি রাখা হয়নি। এমনকী অনুষ্ঠানের যে সূচি তৈরি হয়েছে, সেখানে কোথাও মুখ্যমন্ত্রীর উল্লেখ নেই। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব কিংবা রাজ্যের পরিবহণমন্ত্রীর নামও নেই কার্ডে।

শুধুমাত্র কলকাতা বিমানবন্দর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই দমদমের সাংসদ সৌগত রায়ের নাম কার্ডে রাখা হয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, যে রাজ্যে  অনুষ্ঠান হচ্ছে, সেখানকার মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো, কার্ড ও হোর্ডিংয়ে নাম রাখা উচিত ছিল। কিন্তু তা রাখা হয় নি। এর বদলে রাখা হয়েছে মোদি সরকারের ছবি। এই ঘটনা অত্যন্ত অসৌজন্য।

আগামী শনিবার(২১ ডিসেম্বর)বিকেল সাড়ে ৪ টের সময় কলকাতা বিমানবন্দরের প্রাঙ্গণে অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানের জন্য যে হোর্ডিং তৈরি হয়েছে, তাতে একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। অন্যদিকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিনজারাপু ও মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলিধর মোহলের ছবি রয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। আমন্ত্রণপত্রেও কেন্দ্রীয় মন্ত্রীদের নামই রয়েছে। অনুষ্ঠান সূচির যে খসড়া হাতে এসেছে, তাতেও মুখ্যমন্ত্রীর নাম ও বক্তব্য রাখার সময়ের কোনও উল্লেখ করেনি কেন্দ্র।

অর্থাৎ মুখ্যমন্ত্রী বা নবান্নের প্রশাসনিক কর্তাদের যে বক্তব্য রাখার সময় দেওয়া হবে না, তা কেন্দ্র আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এর আগে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে যেভাবে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে এড়িয়ে যাওয়া হয়েছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক