চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাইকোর্টে রক্ষাকবচ পেলেন না অভিষেকের আপ্ত সহায়ক

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিলনা কলকাতা হাইকোর্ট। ইডির সমনের বিরুদ্ধে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। রক্ষাকবচের আর্জি জানিয়েছিলেন। পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে ইডিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল। আগামী ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

আদালতে সুমিত রায়ের আবেদন ছিল, এই মামলায় অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাঁকেও যাতে দেওয়া হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, অভিষেকের বিষয়টি আলাদা। কুন্তল ঘোষের চিঠির হেতুতে অভিষেকের বক্তব্য নিয়ে মামলা ছিল। এর সঙ্গে সুমিতকে রক্ষাকবচ দেওয়ার কোনও সম্পর্ক নেই। তবে পরবর্তী শুনানির আগে ইডি কড়া পদক্ষেপ করলে তিনি আদালতে আসতে
পারবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, নিয়োগ মামলার তদন্তে অভিষেকের আপ্ত সহায়ককে তলব করে ইডি। এই নোটিশের বিরুদ্ধেই শুক্রবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। তার আবেদনের প্রেক্ষিতে, সোমবার সকাল ১০.৩০টার পরিবর্তে বেলা ১২টায় হাজিরার সময়সীমা ধার্য করা হোক বলে জানিয়েছিলেন বিচারপতি। অবশ্য সোমবার ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন সুমিত। হাতে ছিল বেশ কিছু নথি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ