চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেপমারির অভিযোগে বইমেলা থেকে ধৃত অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ 

ভিড়বহুল কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির মত বিষয় নতুন কিছু নয়। কিন্তু এবার বইমেলা থেকে কেপমারির অভিযোগে গ্রেফতার বলিউডের অভিনেত্রী। কলকাতা বইমেলা থেকে কেপমারির অভিযোগে গ্রেফতার হলেন বলিউডের অভিনেত্রী রূপা দত্ত। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭৫ হাজার টাকা। মিলেছে টাকার হিসাব রাখার ডায়রি। তাঁকে গ্রেফতার করেন বিধাননগর উত্তর থানার পুলিশ। 

কলকাতা বইমেলায় টহলরত পুলিশের নজরে পড়ে এক মহিলা হঠাৎ এসে একটি মানিব্যাগ ডাস্তবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। সন্দেহ জাগে কর্তব্যরত পুলিশকর্মীর মনে। এরপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। তাঁর কাছে জানতে চাওয়া হয় যে কেন তিনি মানিব্যাগ ফেলে দিয়ে চলে যাচ্ছেন? কিন্তু এর কোনও সদুত্তর দিতে পারেননি অভিনেত্রী। সন্দেহ বাড়ে সেখানেই। এরপর তাঁর ব্যাগ তল্লাশি করে মেলে নগদ ৭৫০০০ টাকা। তাঁর ব্যাগে মেলে আরও অনেকগুলি মানিব্যাগ। মেলে টাকার হিসাব রাখার ডায়রি।  

তল্লাশি চালানোর পর তাঁকে বিধাননগর উত্তর থানায় বনিয়ে আসা হয়। জেরার মুখে অভিনেত্রী বলে নিজেকে পরিচয় দেন ওই মহিলা। জানান, বিভিন্ন জনবহুল এলাকা, মেলা ও হাইপ্রোফাইল পার্টিতে গিয়ে  বিভিন্ন বাংলা ও হিন্দি ধারাবাহিকে তিনি কাজ করেছেন। কিন্তু একজন অভিনেত্রী হয়ে এমন কাজ করলেন কেন তিনি সেই উত্তর খুঁজছে পুলিশ। এর পিছনে আরও বড় কোনও মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

মেলার মাঠে এমন এক ঘটনায় একজন অভিনেত্রীর যুক্ত থাকা নিয়ে বেশ স্তম্ভিত হয়ে যান দুঁদে পুলিশ অফিসার। তবে এখানেই শেষ নয়। ের আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন রূপা। এর আগে নিজেকে কার্ণি সেনার প্রেসিদেন্ট হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বিতর্কে জরিয়েছেন। সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ তুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। যদিও সেই ঘটনার সঠিক তদন্তের পর জানা যায় অনুরাগ কাশ্যপ নন বরং অন্য এক ব্যাক্তি এর সঙ্গে যুক্ত। কিন্তু এসব কিছুর পড়ে তাঁর এমন এক কাণ্ডে সত্যিই প্রশ্ন উঠছে বারবার সকলের মনে।  

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ