চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাষা আন্দোলনের মঞ্চ খোলার পর কলকাতার বুকে ফের দাদাগিরি সেনার!

নিজস্ব প্রতিনিধি : সেনা ট্রাক থামালো কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। লাল বাজারের দিকে যাচ্ছিল কলকাতার সিপির কনভয়। সেনার ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনারের কনভয়।  বিপদজনকভাবে সেনাবাহিনীর ট্রাক চালানো হচ্ছিল বলে অভিযোগ। সেনাবাহিনীর ওই ট্রাক আটকে খবর যায় হেয়ার স্ট্রিট থানায়। সিগনাল খোলা থাকায় টার্ন নেওয়া হয়েছিল বলে জানাচ্ছেন সেনাকর্মী।

জানা গিয়েছে, ফোর্টউইলিয়াম থেকে বেরিয়ে ট্রাকটি পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল ট্রাকটি। সোমবার সেনার পক্ষ থেকে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার পরেই মঙ্গলবার কলকাতা পুলিশ আটকালো সেনার ট্রাক। পুলিশ কমিশনার লালবাজারে যাচ্ছিলেন। কলকাতার পুলিশ কমিশনারের সেনা ট্রাকের পিছনেই ছিল কলকাতা সিপির কনভয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মহাকরণের সামনে সেনা ট্রাক আটকে দিয়েছে পুলিশ। বিপদজনকভাবে ট্রাকটি চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকের পিছনে কনভয় রয়েছে তা জানা ছিল না। ট্রাকটি টার্ন নিতেই বেরিয়ে গিয়েছিল সিপির কনভয়। ট্রাকটি আটকে দেওয়ার পরে ফোর্টউইলিয়াম থেকে সেনার কর্তারা এসে হাজির হয়েছে। ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। মাঝ রাস্তায় আটকে দেওয়া হয়। বেন্টিংস্ট্রিটের কাছে থমকে যায় সেনার ট্রাক। সেনা আধিকারিকরা কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে।

সোমবার ধর্মতলায় তৃণমূলের ভাষা মঞ্চ খুলে দিয়েছে সেনা। তারপর থেকে চলছিল দোলাচল। তারমধ্যেই মঙ্গলবার সেনার ট্রাক আটকে দিয়েছে কলকাতা পুলিশ। উর্দ্ধতন কর্মীদের নির্দেশ ছাড়া ট্রাক এক ইঞ্চিও সরাতে নারাজ তাঁরা। ডেকার্স লেনের সামনেও বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গলায় ঝাল মুড়ির ডালা ঝুলিয়ে লোকাল ট্রেনে ভোট প্রচারে মদন মিত্র

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ