চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবীন্দ্র সঙ্গীতের মাঝে ‘জয় শ্রী রাম’ স্লোগান, ধুন্ধুমার বিধানসভা

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র সঙ্গীতের মাঝেই ‘জয় শ্রী রাম’ বলে স্লোগান। আর এই স্লোগানকে কেন্দ্র করেই উত্তাল হল বিধানসভা (BIDHAN SABHA)। একদিকে বাবুল সুপ্রিয়র গলায় রবি ঠাকুরের গান,  অন্যদিকে বিজেপি শিবির। গানের জন্য শাসক শিবির অবশ্য অভিবাদন জানায় বালিগঞ্জের বিধায়ককে। এদিন বিজেপি শিবিরের উত্তেজনাকে কটাক্ষও করেন বাবুল। উল্লেখ্য, উপনির্বাচনে জিতে বিধানসভায় এদিন প্রথম বক্তব্য রাখেন বাবুল সুপ্রিয়।

এদিন বিধানসভায় কৃষি বিল নিয়ে বলতে উঠেছিলেন বালিগঞ্জের বিধায়ক। আর ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ‘আমার মন বলে চাই গো, চাই গো…’ গান তুলে নিয়েছিলেন গান। তাঁকে অভিবাদন জানিয়েছেন শাসক শিবিরের বিধায়করা। এদিকে তার মাঝেই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন গেরুয়া শিবিরের বিধায়করা। আর তারপরেই পাল্টা কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। তাঁর নিশানায় ছিলেন বিজেপি বিধায়করা। এই ঘটনাকে কেন্দ্র করে যেন হুলুস্থুল পড়ে যায় বিধানসভায়।

বিজেপিকে কটাক্ষ করে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বলা নিয়ে বিরোধীরাও এত উৎসাহী, তা দেখে ভাল লাগছে’। তাপরেই বলেন, বিরধিতা করা ভাল কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়।

উল্লেখ্য, গত ১১ মে বিধানসভায় শপথবাক্য পাঠ করেছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ গ্রহণ করিয়েছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বাবুল সুপ্রিয়। উল্লেখ্য, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তবে গোলেমালের জেরে শপথ নেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন বাবুল। তারপর গত ১১ মে বিধানসভার নৌশার আলি কক্ষে শপথ নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ডেপুটি স্পিকার। তারপরে ১৬ জুন তিনি প্রথম বক্তব্য রাখেন বিধানসভায়।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ