‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে অভিষেক চালু করলেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর গড়ালেই বাংলায় বিধানসভা নির্বাচন। এক কথায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। এখন থেকেই রাজনীতির ময়দানে শাসক-বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া আর ডিজিট্যাল প্ল্যাটফর্মের যুগ। এবার সেটাকেই হাতিয়ার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা করলেন বিধানসভা ভোটের আবহে। বিজেপির ‘বাংলা-বিরোধী’ কুৎসার জবাব দিতে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেনের ডাক দিয়েছেন অভিষেক।

তৃণমূলের নজর এখন সমাজমাধ্যমে। বাংলার তরুণদের আরও শক্তিশালী করতে বিরাট এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার তরুণ কণ্ঠস্বরকে আরও জোরদার করাই অভিষেকের মূল লক্ষ্য। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেনের সূচনা করে অভিষেক বলেছেন, ‘এটি একটি জনগণের দ্বারা পরিচালিত বাহিনী, যারা নতুন সৃষ্টিতে বিশ্বাসী। স্বপ্ন দেখতে ভালোবাসে। বাংলা যাদের মাতৃভূমি, বাংলার কৃষ্টি রক্ষার জন্য লড়াই করতে সর্বদা প্রস্তুত।” তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। তৃণমূলের সেনাপতি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে এবার লড়াই শুরু হল ডিজিটাল মাধ্যমেও।

অভিষেক একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে উত্তেজিত, অপমানিত, অপমানিত এবং অপমানিত হচ্ছে, যারা ডিজিটাল জগতে এখন যুদ্ধ তীব্রতর হচ্ছে।” তিনি স্পষ্ট করে বলেছেন যে, ‘বাংলার অধিকার, মর্যাদা এবং সত্যের পক্ষে দাঁড়ানো, স্পষ্টতা এবং দৃঢ়তার সঙ্গে লড়াই করা আমাদের দায়িত্ব। এই কারণেই আমি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ শুরু করছি, যা একটি জন-চালিত, যুব-নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন যা বাংলার পরিচয় রক্ষা করবে, এরা সত্যকে সমুন্নত রাখবে এবং ভারত ও বিশ্বের প্রতিটি কোণে তার গর্ব ও অগ্রগতির বার্তা পৌঁছে দেবে।”  অভিষেক আরও লিখেছেন, “বাংলার অপবাদ প্রত্যাখ্যানকারী প্রতিটি তরুণের প্রতি, এটি আপনার স্পষ্ট আহ্বান। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন। বাংলার ভবিষ্যৎকে শক্তিশালী করুন।” অভিষেকের এই ক্যাম্পেন স্পষ্ট করে দিয়েছে যে, সোশ্যাল প্ল্যাটফর্মে আরও বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছে  তৃণমূল। তরুণ ব্রিগেডই এই ক্যাম্পেনের শক্তি হিসেবে তুলে ধরেছেন অভিষেক।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের