আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রিয়েল এস্টেট সংস্থায় বিনিয়োগ করতেন অর্পিতা!

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায়ের (ARPITA MUKHERJEE) বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। ইডির দাবি, অর্পিতার রথতলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ২ টি রিয়েল এস্টেট সংস্থার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুমান, বিপুল বিনিয়োগ হয়েছে ওই ২ টি রিয়েল ইস্টেট সংস্থায়। ইডি সূত্রে খবর, রথতলার ওই ফ্ল্যাটে কারা আসত তা জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

অন্যদিকে, একটি মেল আইডির খোঁজ পেয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ৫ বছর আগে খোলা হয়েছিল একটি সংস্থা। যেখানে শেয়ার ছিল ১ লক্ষ টাকার। ইডির দাবি, ওই সংস্থার শেষ বৈঠক হয়েছিল গত বছরের ৩০ নভেম্বর। জানা গিয়েছে, মেল আইডি শুরু হয়েছে ‘এআরপি’ দিয়ে। ইডির অনুমান, অর্পিতার নামের সঙ্গে মিল রেখেই খোলা হয়েছিল মেল আইডি।

জানা গিয়েছে, সিজার লিস্ট দেখে আলাদা আলাদা বসিয়ে জেরা করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সমস্ত বয়ান রেকর্ড করা হচ্ছে। পরে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাঁদের।

এদিকে, টালিগঞ্জের ‘ডায়মণ্ড সিটি’ আবাসন থেকে উধাও ৪ টি বহু মূল্যের গাড়ি। যার দাম প্রায় দেড় কোটি। এর মধ্যে ২ টি গাড়ি অর্পিতার নামে। ওই আবাসনের সিসিটিভিতে নজর রাখা হচ্ছে। গাড়িগুলির নম্বর মিলিয়ে চলছে তল্লাশি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় না কি অর্পিতা মুখোপাধ্যায়ের, না কি যৌথ সম্পত্তি (বাগানবাড়ি) বারুইপুরের ‘বিশ্রাম’, তা জানা যায়নি। গত বুধবার রাতে সেখানে হানা দিয়েছিল ‘চোর’-এর দল।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ