চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি’কে ‘অজন্তা সার্কাস’ বলে খোঁচা প্রাক্তনী বাবুলের

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় মন্ত্রীত্ব চলে যাওয়ার পরেই গত সেপ্টেম্বরে বিজেপি ছাড়েন বাবুল সুপ্রিয়। তারপর থেকেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ক্রমাগত তোপ দাগেন বাবুল। কখনও বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে আবার কখনও পুরসভায় ‘গোহারা’ হারের পর। আসানসোলের প্রাক্তন সাংসদ বারবারই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে খোঁচা দেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করেন না। রাজ্য বিজেপিতে শুরু হয়েছে মুষলপর্ব। জয়প্রকাশ ও রীতেশ দলের বিরুদ্ধে বোমা ফাটানোর পরেই টুইটে রাজ্য বিজেপিকে ‘অজন্তা সার্কাস’ বলে খোঁচা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

বাবুল মঙ্গলবার লাগাতার টুইট করে বলেছেন, ‘যাই হোক না কেন, পাঁচ মাস আগে পশ্চিমবঙ্গের বিজেপি সম্পর্কে আমি যা বলেছিলাম, এখন সাংবাদিক বৈঠকে তার প্রতিধ্বনী শোনা যাচ্ছে। অজন্তা সার্কাসের পূর্ববর্তী ‘রিং মাস্টার’ দিয়ে শুরু হয়েছিল অপরিপক্ক, অকথ্য, অনভিজ্ঞ জোকারদের উত্থান। দেখতে থাকুন, গণ-প্রত্যাখ্যানের পরিণতিতে বিজেপি দ্রুত পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে।’ আর একটি টুইটে বাবুল লেখেন, ‘বাংলা বিজেপি-র যাঁরা অভিজ্ঞ নেতা, যাঁরা বাংলার মানুষের হয়ে কাজ করতে চান তাঁরা এখন জেলায়, জেলায় ইস্তফা দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিচ্ছেন।’

মঙ্গলবার প্রেস ক্লাবে বিজেপি থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারির সাংবাদিক বৈঠকের পর জোড়া টুইট করে নিজের প্রাক্তন দলকে বিঁধেছেন বাবুল।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ