দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খুবই সংকটাপন্ন বালু, ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন হাসপাতালে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাতে চিকিৎসকদের নজরদারিতে থাকলেও ভালো নেই বালু। মানে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik)। SSKM Hospital সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক(Critical Situation)। তাঁকে ICCU থেকে বের করে নিয়ে আসা হলেও তিনি এখন চিকিৎসকদের নজরদারিতে Cardiology বিভাগের কেবিনে রয়েছেন। সেখানেই নাকি তিনি ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলছেন। এমনকি জ্ঞান থাকাকালীন সময়ে তিনি বেশ জোরে জোরেই বলে উঠছেন ‘ঠাকুর আমায় রক্ষা করো। ঠাকুর আমার কোনও দোষ নিও না। ঠাকুর আমায় ভালো করো।’ চিকিৎসকদের নজরদারিতে থাকায় দ্রুত তাঁর জ্ঞান ফেরানো হচ্ছে ঠিকই, কিন্তু তাঁকে ঘিরে এখন ক্রমশ উদ্বেগ ছড়িয়ে পড়ছে চিকিৎসক মহলে। উদ্বেগ বেড়েছে তাঁর চিকিৎসার জন্য SSKM Hospital-এ গঠিত Medical Board’র। যদিও হাসপাতালে কর্মরত অনেকের দাবি, তিনি কার্যত নাটক করছেন।

বালু দীর্ঘদিন ধরে ডায়বেটিকের রোগী। তাই নিত্যদিন তাঁকে সুগার নিয়ন্ত্রণের জন্য Insulin সহ ৩-৪ রকমের বেশ কড়া ডোজের ওষুধ খেতে হয়। এ ছাড়াও কিডনি ও স্নায়ুর সমস্যার জন্য নিয়ম করে আরও কিছু ওষুধ খেতে হয়। সম্ভবত মানসিক টেনশনের জন্য তিনি এখন আর ওই সব ওষুধের ধকল সহ্য করতে পারছেন না। তার জেরেই তাঁর শরীরের রক্তে দ্রুত শর্করার হার কমে যাচ্ছে। সেই হার কমে যাওয়ার জন্যই সম্ভবত বার বার জ্ঞান হারাচ্ছেন বালু। অন্তত এমনটাই অভিমত বালুর চিকিৎসার জন্য গঠিত Medical Board’র চিকিৎসকদের। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে, রাজ্যের মন্ত্রীর হার্ট বা ফুসফুসের কোনও সমস্যা নেই। লক্ষণীয় ভাবে যখন বালুর জ্ঞান থাকছে তখন কিন্তু তিনি সেভাবে কারোর সঙ্গে খুব একটা কথা বলছেন না। কিন্তু নিজের মধ্যেই থাকছেন, নিজের মনেই বিড় বিড় করে যাচ্ছেন। হাসপাতালের দেওয়া খাবারও যে খুব একটা খাচ্চেন এমনও নয়।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ