জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই জামাইষষ্ঠী। বাঙালির অন্যতম এক উল্লেখযোগ্য উৎসব এটি। হাতে মাছে, ফল, মিষ্টির হাঁড়ি নিয়ে ধুতি পাঞ্জাবিতে সেজে শ্বশুরবাড়িতে হাজির হন জামাই। ষষ্ঠীর বাটা সাজিয়ে পুজো করে জামাইকে জল দেন শাশুড়ি। এর পাশাপাশি আম, কাঁঠাল, লিচুর সঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে প্রাথমিক আপ্যায়ন করা হয় জামাইকে। একপরে থাকে বিভিন্ন ধরনের খাবার। জামাইয়ের রসনাতৃপ্তি এদিন বিশেষভাবে মেটান শাশুড়ি।

জামাইষষ্ঠীর আগে বাজারের অবস্থা দেখে চোখ কপালে উঠেছে শ্বশুরের। জামাইয়ের জন্য বাজারে গিয়ে হাতে লাগছে আগুন। জামাইষষ্ঠীর আগেই অগ্নিমূল্য বাজার। কয়েকদিনের বৃষ্টির কারণে আমদানি কম হয়েছে। তারজেরে বেড়েছে শাক সবজির দাম। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। মাছ, মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুতেই হাত দিলে ছ্যাঁকা খেতে হচ্ছে। বাজারের সবকিছুর দাম যেন আকাশছোঁয়া। বাজারে গিয়ে বেছে দেখতে হচ্ছে কোনটা নেবেন, আর কোনটা নেবেন না। কয়েক হাজার টাকার বাজারও পড়ে রয়েছে থলের এক কোনায়।

মন মতো জামাইকে খাওয়াতে নাজেহাল হয়ে পড়ছেন শ্বশুর-শাশুড়ি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি।এবারের জামাইষষ্ঠী পড়েছে রবিবার। ছুটির দিনে জামাইষষ্ঠী মানে হাতে চাঁদ পাওয়ার সমান। শনিবার সকাল থেকেই বাজারগুলোতে ভিড় লেগে রয়েছে। বেলা বাড়লেও ভিড়ে ঘাটতি দেখতে পাওয়া যায়নি। মাছের দোকান, মাংসের দোকান বা ফলের দোকানে ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাছ-মাংস কোনও মতে ম্যানেজ করলেও ফলে তো হাত দেওয়াই হয়ে গিয়েছে দুষ্কর। কিন্তু তারপরেও মুখে হাসি, হাতে থলে নিয়ে বাজারে হাজির শ্বশুর বাড়ির লোকজন। জামাইকে আদর যত্ন করে খাওয়াতে ব্যস্ত সকলেই।

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের