দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তাপপ্রবাহের কবলে পড়বে বাংলা! সতর্কতা দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিনিধি: ভরা চৈত্রে খাস কলকাতায়(Kolkata) পারা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই করছে। আর তা দেখেই বঙ্গবাসীর প্রশ্ন, ভরা গ্রীষ্মে পারার দৌড় কোথায় গিয়ে থামবে? সেই প্রশ্নের উত্তরের সন্ধানে আবহাওয়াবিদদের দ্বারস্থ হতেই তাঁরা শোনালেন বিপদের কথা। জানালেন চলতি বছরের গ্রীষ্মে দক্ষিণবঙ্গের জেলাগুলি তাপপ্রবাহের(Heat Wave) মুখে পড়তে পারে। আর তা এক আধদিনের জন্য হবে না। কার্যত খুব কম করেও দিন ২০-২৫ এই তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই তাপপ্রবাহের রেশ পড়বে সব থেকে বেশি। ওই সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। পারা চড়বে দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও। এপ্রিল মাসেই খাস কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

গ্রীষ্মের বাংলায়(Bengal) কালবৈশাখীর দেখা মেলার কথা। কিন্তু গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে গ্রীষ্মকালে যত সংখ্যক কালবৈশাখী(Kalbaishakhi) হওয়ার কথা ঠিক তত সংখ্যক কালবৈশাখী ঝড় হচ্ছে না। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক বছর ধরেই কালবৈশাখীর খরা চলছে রীতিমত। এবারেও যে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা পর্যাপ্ত সংখ্যক কালবৈশাখী ঝড়ের মুখে পড়বে একথা হলফ করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। বরঞ্চ তাঁদের আশঙ্কা এবারেও কালবৈশাখীর খরা কাটিয়ে উঠতে পারবে না কলকাতা। তবে দক্ষিণবঙ্গের গ্রামীণ জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা থাকছে। বঙ্গোপসাগরের ওপরে এখন যে গভীর নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে তার জেরে বাংলার পরিমণ্ডলে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে চলেছে। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর। কিন্তু বৃষ্টির দেখা এখনই মিলবে না। তবে এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মরশুমের প্রথম কালবৈশাখী ঝড়ের দেখা মিললেও মিলতে পারে বলে আবহাওয়াবিদদের ধারনা।

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ