চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, সোমবার নীরবে নয়াদিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর এখানেই দেখা গেল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দু’‌জায়গা থেকে প্রার্থী করল বিজেপি। এক, নন্দীগ্রাম। দুই ভবানীপুর। নন্দীগ্রাম থেকে ২০২১ সালে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সেই জয় নিয়ে বিতর্ক আছে। এবার আবার নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হল শুভেন্দুকে। তবে খোদ মুখ্যমন্ত্রীর ডেরা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দুকে প্রার্থী করার অর্থ চমকে দেওয়া। কিন্তু এখানে শুভেন্দু হেরে যেতে পারে বলেই নন্দীগ্রাম থেকেও প্রার্থী করা হল তাঁকে।

এদিকে রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। সেখানেই নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। মাত্র ১৪৪টি আসনে থমকে গিয়েছে। পরে আবার করবে তারা বলে সূত্রের খবর। আর এই দুই আসনে শুভেন্দুকে প্রার্থী করার পিছনে খেলে দিয়েছেন দু’‌জন। তাঁরা হলেন, শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার। যাঁদের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক মধুর নয়। সামনে যা দেখানো হয় পিছনে সেটা আসল ছবি নয় বলে সূত্রের খবর।

এবার ভবানীপুর কেন্দ্র তারকা কেন্দ্র হয়ে দাঁড়াল। হেভিওয়েট লড়াই হবে এখানে। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান। গোটা পশ্চিমবঙ্গের কাছে যিনি জননেত্রী। আর বিপরীতে বিরোধী দলনেতা। যিনি মুখ্যমন্ত্রীকে প্রত্যেকদিন গালিগালাজ করে থাকেন। তাই লড়াই এবার ভবানীপুরে শুভেন্দু কাছে অত্যন্ত কঠিন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে খড়্গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ। বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি কাউন্সিলরও।

এছাড়া বিজেপি যখন এই প্রার্থী তালিকা ঘোষণা করছিল তখন রাজপথে নেমে মানুষের স্বার্থে মহামিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে মিছিল করেন। আর তাঁর সঙ্গে ছিল শুধুই জনজোয়ার। এভাবেই পথে নেমে বুঝিয়ে দিলেন তাঁর কাছে কোনও প্রার্থীই হেভিওয়েট নয়। আর ভবানীপুর তো তাঁর গড়। যদিও এসআইআর করে ভবানীপুরে বিপুল বৈধ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরও এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলেই পরিচিত। তবে বালুরঘাট কেন্দ্রের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রথম তালিকায় নেই। ওই আসনে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ