দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপনারাই আমার মা, বৃদ্ধাশ্রমে গিয়ে আবেগমথিত মমতা

নিজস্ব প্রতিনিধি: মা। একটা শব্দ, যার আজ পর্যন্ত কোনও বিকল্প খুঁজে পাওয়া গেল না। বলা হয়, ছোটবয়সে যারা মাকে হারিয়ে ফেলেন, তাদের মতো হতভাগ্য বোধহয় পৃথিবীতে আর কেউ নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে একজন, যিনি তাঁর মাকে হারিয়েছেন। তাই, পুজোর আনন্দে শহরবাসী যখন আনন্দে মাতোয়ারা, সেই সময় তাঁর মনে পড়ে মায়ের মুখ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন একটি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের আবাসিকদের দেখে মনে পড়ল তাঁর মায়ের কথা। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন।

মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবার আমি এখানে আসি। এখানে না আসলে মায়ের আসার আগমনবার্তা সমাপন হয় না। আমি আমার মাকে হারিয়েছি। আপনারাই আমার মা। তাই, পুজোর আগে আপনাদের প্রণাম না জানালে পুজো সম্পূর্ণ হয় না।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার গিয়েছিলেন চেতলার একটি বৃদ্ধাশ্রমে। আবাসিকদের জন্য নিয়ে গিয়েছিলেন উপহার। হাসিমুখে তাদের হাতে সেই উপহার তুলে দেন। ইন্দ্রনীল গেয়ে শোনান গান। করোনাকালেও মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। তবে সেবার আবাসিকদের সঙ্গে কাছে যাওয়ার সুযোগ হয়নি সামাজিক দূরত্ববিধির কারণে। এবছর করোনার দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়ায় বিধিনিষেধ অনেকটাই লাঘব করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। পুজো দেখার আনন্দে তারা যেন মাস্ক পরতে ভুলে না যায়। অষ্টমীর দিন আবাসিকদের জন্য ভোগের আয়োজন করা হয়। গত বছর থেকে এখানে শুরু হয়েছে। একই সঙ্গে বাড়ির কালীপুজোর তাদের আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ