চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আপাতত কম্যান্ড হাসপাতালেই চিকিৎসা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের

Custardy: Google

নিজস্ব প্রতিনিধি: রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালে। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট। 

ইডির হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। বেশ কিছু শারীরিক সমস্যা থাকায় পরীক্ষার জন্য আদালতের নির্দশে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শুধুমাত্র সেনার জন্য সংরক্ষিত হাসপাতালে মন্ত্রীর চিকিৎসা সম্ভব নয় বলে কম্যান্ড হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিম্ন আদালতের দ্বারস্থ হয়। কিন্ত সেখানে তাদের এই যুক্তি খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টের(High Court) দ্বারস্থ হয় কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আদালতকে জানায়, এই ধরনের মামলায় ধৃতদের চিকিৎসা করতে গিয়ে হাসপাতালের চাপ বাড়ছে।

বুধবার শুনানিতে আদালত জানিয়েছে, সেনা হাসপাতাল যে আপত্তি তুলেছে তাতে যুক্তি রয়েছে। অন্য়দিকে শুনানির সময় ইডির পক্ষে কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদীর যুক্তি দেন, কলকাতার কাছাকাছি কেন্দ্রীয় সরকারের বড় হাসপাতাল বলতে কল্যাণী এইমস। কিন্তু সেখানে পৌঁছতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগবে। তাই কম্যান্ড হাসপাতালে(Command Hospital) চিকিৎসার কথা বলা হয়েছে।

এরপর আদালত কম্যান্ড হাসপাতালের সঙ্গে আলোচনা করে বিকল্প জায়গার খোঁজ করতে বলে ইডিকে(Enforcemenet Directorate)। কিন্তু বিকল্প হাসপাতাল পাওয়া যায়নি। তাই আরও দুদিন মন্ত্রীর পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালকে অনুরোধ করেছে হাইকোর্ট। তবে সেই সময় যাতে সাধারণ নাগরিক প্রবেশ করতে না পারে সে দিকে নজর রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

Published by:

Share Link:

More Releted News:

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ