আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একাধিক প্রকল্পে লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের সঙ্গে গাঁটছড়া কলকাতা পুরসভার

নিজস্ব প্রতিনিধি: নাগরিক জীবনের নানা পরিষেবা ও পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করতে এবার কলকাতা পুরসভা গাঁটছড়া বাঁধতে চলেছে লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের সঙ্গে। ওই কর্পোরেশনের সঙ্গে একাধিক মউ স্বাক্ষর করতে লন্ডন উড়ে যাচ্ছেন কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। ব্রিটিশ সরকারের আমন্ত্রণে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের প্রথমে লণ্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়র না যেতে পারায় পাঠানো হচ্ছে অতীন ঘোষকে। তাই সেই আমন্ত্রণে আগামী ২৭ জুন লণ্ডনে যাবেন ডেপুটি মেয়র। সেই সফরে এই মউ চুক্তি স্বাক্ষরিত হবে।

চলতি মাসের ২৭ তারিখে ডেপুটি মেয়রের সঙ্গে লণ্ডন যাবেন পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ডা. তপন মুখোপাধ্যায়। ব্রিটিশ (UK) সরকারের আমন্ত্রণে সুসংহত মেগা সিটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে এই সফর। একইসঙ্গে সেখানে লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের  সঙ্গে একাধিক মউ স্বাক্ষর করবেন তাঁরা। নাগরিক জীবনের নানা পরিষেবা ও পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে ওই মউ স্বাক্ষরিত হবে।

ব্রিটিশ সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে প্রথমে ২৭ জুন লণ্ডন যাওয়ার কথা ছিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। সঙ্গে যাওয়ার কথা ছিল কমিশনার বিনোদ কুমারের। এই সফরের জন্য কেন্দ্র সরকারের তরফে ছাড়পত্রও দেওয়া হয়েছিল। কিন্তু বর্ষায় মহানগরে জল যন্ত্রণা থেকে মানুষকে সুরাহা দিতে এখনও বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে পুর কর্তৃপক্ষকে। আর সেই কারণে কলকাতা ছেড়ে যেতে চাইছেন না মেয়র ফিরহাদ হাকিম। এই সফর বাতিল করে ইতিমধ্যে কলকাতার নিকাশি ব্যবস্থা নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে নজরদারি শুরু করেছেন তিনি।

কলকাতা পুরসভার তরফে লন্ডন সফরে গিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ দুই ব্রিটিশ শহরে নগরায়ন প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শন করবেন। তার পাশাপাশি তিলোত্তমার সবুজায়ন-পরিবেশ নিয়ে একগুচ্ছ প্রকল্পের কথাও তুলে ধরবেন তিনি। যা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রশংসা কুড়িয়েছে। এই সফর নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘মেয়র না গেলেও কলকাতা তো উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকতে পারে না। তাই ডেপুটি মেয়র যাচ্ছেন। দুই ব্রিটিশ শহরের সঙ্গে আমাদের বেশ কিছু মউ চুক্তি ও তথ্য আদানপ্রদান হবে।’

Published by:

Share Link:

More Releted News:

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ