তীব্র গরমে বাড়ছে লোডশেডিং, নাজেহাল অবস্থা আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে নাজেহাল অবস্থা আমজনতার। এখনই রেহাই মিলবে না  অসহ্য দহন থেকে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতি দিন হোক বা রাত বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণের জন্য চলে যাচ্ছে বিদ্যুৎ।  যার জেরে বিপাকে পড়ছে রাজ্যবাসী।

এই পরিস্থিতিতে  সিইএসসি-র দপ্তরেও বিক্ষোভ দেখান কলকাতার বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা  ছড়িয়েছে কলকাতার একাধিক জায়গায়। ক্ষোভ গিয়ে পড়ছে বিদ্যুৎ দপ্তরের উপর।  বারবার লোডশেডিং নিয়ে  ইতিমধ্যেই সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এরপরেই কি সুরাহা? তা নিয়ে উঠছে প্রশ্ন। 

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সিইএসসি তরফে জানান হয়েছে, বর্তমানে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিতে বহু মানুষ এসি-কুলার কিনছেন। তবে নিয়ম মেনে বিদ্যুৎ দপ্তরে তা জানানো হচ্ছে না।তাতেই বাড়ছে বিদ্যুৎতের ঘাটতি। ভোগান্তির শিকার হতে হচ্ছে সকলকে।  তবে এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেইদিকে নজর রাখা হচ্ছে।  অন্যদিকে,এপ্রিল মাস ধরে বাংলায় চলছে তীব্র তাপপ্রবাহ। ৭০ বছরের রেকর্ড ভেঙে পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি।  এই পরিস্থিতে ঘরকে ঠাণ্ডা রাখতে বাড়ছে এসির চাহিদা। তাতেই শুরু হয়েছে বিদ্যুৎ সংকট। তবে এই লোডশেডিং থেকে কবে মুক্তি পাবেন আমজনতা, সেটাই এখন দেখার বিষয়।

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা