সুপ্রিম রায়ে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, কবে কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের রায়ে এক ধাক্কায় কাজ হারিয়েছেন ২৫ হাজার ৫৭৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। রায় প্রকাশের পরেই তোলপাড় রাজ্য। আদালতের নির্দেশে ফের বেকার হয়ে ভেঙে পড়েছেন চাকরিহারারা। অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের কথা ভেবে অনেকেই আত্মহননের পথে হাঁটার কতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বরাবরের মতো চাকরিহারাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নবান্নে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন ‘আগামী ৭ এপ্রিল চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করবেন। নিজেই যাবেন ‘হতভাগ্যদের’ কাছে।’

গত বছরের এপ্রিলেই দুর্নীতির দায়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। যার ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৫৭৩ জন। তখন চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দফতর। হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তখন দেশের প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন চাকরিহারারা।

এদিন ওই মামলার রায় দিতে গিয়ে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে। ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে তিন মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন। এদিন সুপ্রিম রায়ের পরেই নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ১১৬১০ জন ক্লাস নবম-দশম শ্রেণিতে পড়াতেন। ৫৫৯৬ জন একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়াতেন। এগুলি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতাও দেখছেন। যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁদের সংগঠনের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে একটি আবেদন জানানো হয়েছে। তাঁরা একটি সভা ডাকছেন। আমি যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তারা খুশি হবে। আমি ৭ এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে তাদের কাছে যাব। তাদের কথা শুনব। শুনতে তো কোনও দোষ নেই। তাদের বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।’

২৬ হাজার চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে যে তিনি জেলে যেতে রাজি তাও খোলাখুলি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘মানবিকতার খাতিরে পাশে দাঁড়ালাম বলে বিজেপি যদি আমাকে জেলে ঢোকাবে মনে করে। তাহলে তাদের আমি স্বাগত জানাচ্ছি।’

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসে শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?