FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাজারে বিনিয়োগের একাধিক বিকল্প থাকলেও ঝুঁকি কম থাকায় এখনও বহু মানুষের পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD। বিশেষ করে প্রবীণ নাগরিকদের কাছে এটি জনপ্রিয়। কারণ শেয়ার বাজারের ওঠানামার উপর FD-র সুদের হার নির্ভর করে না। FD স্কিমে বর্তমানে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি। যদিও এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কগুলোও FD-তে ভাল সুদ দিচ্ছে, কিন্তু তা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির তুলনায় অনেক কম। 

ব্যাঙ্কের বর্তমান সুদের হার অনুযায়ী, ফিক্সড ডিপোজিটে ২৩ মাস ১ দিন থেকে ২৭ মাসের সাধারণ গ্রাহকদের জন্য ৮.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫০ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ একই মেয়াদে সিনিয়র সিটিজেনরা সাধারণ গ্রাহকদের তুলনায় অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। ১৮ মাস থেকে ২৩ মাসের FD-তে সাধারণ গ্রাহকদের সুদ ৭.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.০০ শতাংশ। আবার ২৭ মাস ১ দিন থেকে ৩৬ মাসের মেয়াদে সুদের হার যথাক্রমে ৭.৫০ শতাংশ ও ৮.০০ শতাংশ। SBI, HDFC Bank এবং ICICI Bank-এর তুলনায় নির্দিষ্ট মেয়াদে শিবালিকের FD-তে বেশি সুদ পাওয়া যাচ্ছে। SBI প্রবীণ নাগরিকদের ২-৩ বছরের FD-তে ৬.৯০ শতাংশ, HDFC Bank ৩ বছরের FD-তে ৭.০০ শতাংশ এবং ICICI Bank ৩ বছর ১ দিন থেকে ৫ বছরের FD-তে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৬ মাস থেকে ৯ মাসের FD-তে সাধারণ নাগরিকদের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ সুদ রয়েছে। ৯ মাস থেকে ১২ মাসের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য।১২ মাস ১ দিন থেকে ১৮ মাসের কম মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের ৬.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি ৩৬ মাস ১ দিন থেকে ৬০ মাসের FD-তে সুদের হার ৬.২৫ শতাংশ ও ৬.৭৫ শতাংশ। ছোট ফাইন্যান্স ব্যাঙ্কগুলির মধ্যে Shivalik ছাড়াও Jana, Unity, Suryoday, Utkarsh এবং Equitas-এর মতো ব্যাঙ্কগুলিও নির্দিষ্ট মেয়াদে তুলনামূলক বেশি FD সুদ দিচ্ছে।৮.৫০ শতাংশ সুদ দেখেই বিনিয়োগ করার আগে FD-র মেয়াদ, প্রি-ম্যাচিওর উইথড্রয়াল নিয়ম, কর এবং আমানত বিমার সীমা যাচাই করা জরুরি। 

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড