চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুদ্ধ পূর্ণিমায় কম চলাচল করবে মেট্রো

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার মেট্রো (Metro) পরিষেবা স্বাভাবিক থাকবে না। ট্রেন চলবে ঠিকই তবে তা অন্যান্য দিনের থেকে বেশ অনেকটাই কম। আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমায় জাতীয় ছুটি থাকে। তাই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। কত কম ট্রেন, চলবে তা জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার মেট্রো পরিষেবা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কারণ, বুদ্ধ পূর্ণিমা ওই দিন। আর বুদ্ধ পূর্ণিমায় থাকে জাতীয় ছুটি। জানানো হয়েছে, পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হবে না। তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম চলাচল করবে মেট্রো।

জানানো হয়েছে, আগামী সোমবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে ২৩৪ টি মেট্রো চলবে। উল্লেখ্য, এখন সপ্তাহে কাজের দিনগুলিতে মোট ২৮২ টি মেট্রো চলাচল করে। নর্থ সাউথ করিডোর রুটে ২৮২ টি ট্রেন চলাচল করে। সেই রুটে আগামী সোমবার চলবে ২৩৪ টি মেট্রো। তবে সময়সূচি ওইদিনও থাকবে অন্যান্য দিনের মতোই অপরিবর্তিত।

উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমার ওপর নাম বৈশাখী পূর্ণিমা। এই বছর বুদ্ধ পূর্ণিমা আগামী ১৬ মে, সোমবার। এই দিন গৌতম বুদ্ধের জন্মদিন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, ওই দিনই গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন। উল্লেখ্য, খ্রিষ্ট পূর্ব ৬২৩ অব্দে জম্নগ্রহণ করেন বুদ্ধ। ওই দিনেই ৫৮৮ খ্রিষ্টপূর্বাব্দে মহা পরিনির্বাণ লাভ করেন তিনি। এই দিনটিকেই বলা হয় বুদ্ধ জয়ন্তী (Buddha Yanti)। প্রসঙ্গত, পূর্ণিমা তিথি শুরু হবে আগামী ১৫ মে রবিবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে। আর তিথি শেষ হবে আগামী ১৬ মে সোমবার রাত ৯ টা ৪৫ মিনিটে। বুদ্ধ পূর্ণিমা পালন করা হবে আগামী সোমবার।

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ