এই মুহূর্তে

পার্ক সার্কাসের ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে পার্ক সার্কাসে ইফতার পার্টিতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে হাজির ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। সকলের জন্য দোয়া করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করে কলকাতা পুরসভা।এদিন পার্কসার্কাসের ইফতার পার্টি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, জাভেদ খান, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, কলকাতা পুরসভার চেয়ারম্যান এবং সাংসদ মালা রায় কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

এই দাওয়াত অনুষ্ঠানে মুসলিমদের পাশাপাশি হিন্দু ,জৈন, শিখ সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন যোগ দেন। যেভাবে ফুরফুরা শরীফে সরকারি হাসপাতালে গেটের সংখ্যা বাড়ানো হয়েছে এবং উন্নয়নমূলক নানা কাজ মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস করে চলেছেন তা নিয়ে প্রশংসায় সকলেই পঞ্চম খন এদিনের দাওয়াত অনুষ্ঠান থেকে। প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাস ময়দানে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসের ইফতার পার্টি পাশাপাশি ফুরফুরা শরীফে দাওয়াত অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী (CM)বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সব ধর্মকে তিনি সমানভাবে গুরুত্ব দেন। ঈদে রেড রোডে নামাজ অনুষ্ঠানে তিনি যেমন যান তেমনি ইফতার পার্টিতেও সকলকে সঙ্গে নিয়ে তিনি যোগ দেন। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে তিনি যেমন হাজির থাকেন, তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানেও হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভবানীপুরে জৈন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভবানীপুরে জৈন মানস স্তম্ভের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। জৈন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী ।কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা শহর জুড়ে ১০৯ টি পয়েন্টে নাকা চেকিং, পথে পুলিশ কমিশনার

ভোটের আগে ৫০০ জনের কপালে সরকারি ফ্ল্যাট, মাত্র ৬ লাখ টাকায় মিলল নিউটাউনে

এসআইআর পর্বে মৃতদের পরিবারের সদস্যকে চাকরি, মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

কলকাতা হাই কোর্টে SIR নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক, কমিশন ও প্রশাসনের সঙ্গে আলোচনায় নেওয়া হল কোন কোন সিদ্ধান্ত?

দু’‌দিন পরই বঙ্গে পা রাখছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিশেষ গুরুত্ব শুভেন্দু গড়ে

ফের তৃণমূলের নিশানায় কমিশন, ৪ ব্যর্থতা তুলে ধরে আক্রমণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ