চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাটিকাণ্ডে প্রোমোটার-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচের পর বিরাটিতে নির্মীয়মাণ একটি আবাসনের একটি ইট আচমকাই নিচে পড়ে যায়। এই ঘটনায়  মৃত্যু হয়  পাশের বাড়ির এক মহিলা কেয়া শর্মা চৌধুরীর। রবিবার সকালে এয়ারপোর্ট থানার পুলিশ  ওই  নির্মীয়মাণ আবাসনের  প্রোমোটার-সহ ছ’জনকে গ্রেফতার করল পুলিশ।  মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার পরেই মৃত মহিলার স্বামী  সুদীপ শর্মা চৌধুরী নির্মীয়মাণ আবাসনের প্রোমোটার গৌতম দে, তাঁর সহযোগী সজু সেন, তপনভা ঘোষ এবং বহুতলের নির্মাতা অজয় রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সুদীপ শর্মা চৌধুরি জানিয়েছেন,’পুরসভার অনুমোদন ছাড়াই এই পাঁচ তলা আবাসন তৈরি করা হচ্ছিল। শনিবার রাতে সেই আবাসনের একটি অংশ আমার স্ত্রীর মাথায় পড়ে যায়। এই ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ‘

অন্যদিকে বিরাটিতে এই ঘটনার পর মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না।  ইতিমধ্যেই আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তবে আগামী দিনে এমন এক আইন তৈরি করব যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া শীল।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ