চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে খোঁচা শশী পাঁজার

নিজস্ব প্রতিনিধি : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এরপর রাজ্যপালকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা। তাঁর অভিযোগ, বাংলাকে কালিমালিপ্ত করেছেন রাজ্যপাল। একইসঙ্গে সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী জানান, সন্দেশখালির মহিলারা কি জানেন, যার কাছে তাঁরা নিগ্রহের অভিযোগ করেছিলেন, তিনি একই দোষে দুষ্ট।

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, ‘যে মহিলা আক্রান্ত হয়েছেন, তাঁর কান্নায় আমরা বিস্মিত ও স্তম্ভিত। রাজভবনে অস্থায়ী চাকরির স্থায়ীকরণ চেয়েছিলেন তিনি। কিন্তু তার বদলে যে ঘটনা ঘটেছে, তা ভয়ঙ্কর। রাজভবনের চেয়ারের একটা গরিমা রয়েছে। সেই জায়গায় যদি এমন অভিযোগ ওঠে, তা খুবই লজ্জার।‘

একইসঙ্গে তিনি এদিন সন্দেশখালির প্রসঙ্গও টেনে আনেন। এই প্রসঙ্গে তিনি জানান, ‘রাজ্যপাল তো সন্দেশখালিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলে এসেছিলেন, মহিলাদের অপমান করা যায় না। সন্দেশখালির মহিলাদের অভিযোগ শুনেছিলেন তিনি। যারা আপনাকে অভিযোগ জানিয়েছিলেন, তাঁরা কি জানেন, আপনার বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে।‘ এখানেই থেমে থাকেননি রাজ্যপাল। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে রাজ্যপাল জানান, ‘রাজ্যপাল এখন বলছেন, তৃণমূল কংগ্রেস নাকি রাজনৈতিক অভিসন্ধি করছে। তাঁর যদি বিবেক বলে কিছু থাকে, তাহলে নিজে কী জবাব দেবেন দেখুন। বিজেপি নেতারা সন্দেশখালির মহিলাদের নিয়ে গলা ফাটান। এবার তাঁরা কী বলবেন, শুনতে চাই। এরা বাংলাকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু করে না।‘

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ