দেশের সুরক্ষায় আপোষ নয়, রাজ্যের পদক্ষেপে খুশি কেন্দ্র

বাংলার নিরাপত্তাই সবথেকে উদ্বেগের বিষয় দিল্লির কাছে। এই অবস্থায় রাজ্য সরকার জমি নিয়ে আশ্বাস দেওয়ায় সেই পদক্ষেপে খুশি কেন্দ্র সরকারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বরঞ্চ নিত্যদিন সেখানে পরিস্থিতি খারাপই হচ্ছে। সেই সঙ্গে এদেশে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও বাড়ছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এ রাজ্যে থাকা ভারত-বাংলাদেশ সীমান্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দিতে চাইছে। সেই সূত্রেই পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অরক্ষিত এলাকাগুলির নিরাপত্তা বাড়াতে জমির জোগাড় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন। সেখানেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, জাতীয় স্বার্থ বিঘ্ন করে কিছু করা হবে না। কেন্দ্রের যে জমি লাগবে তা রাজ্য সরকার যত দ্রুত সম্ভব জোগাড় করে দেবে। প্রতিবেশী দেশে রাজনৈতিক পট পরিবর্তনের জেরে এখন এপার বাংলার নিরাপত্তাই সবথেকে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে দিল্লির কাছে। এই অবস্থায় রাজ্য সরকার(West Bengal State Government) জমি নিয়ে আশ্বাস দেওয়ায় সেই পদক্ষেপে খুশি কেন্দ্র সরকারও(Government of India)।

যৌথ প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের চাপানউতোর অথবা দোষ ঠেলাঠেলি আকছার দেখা যায়। তবে এ রাজ্যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিবিড় করার লক্ষ্যে রাজ্যের পদক্ষেপে সন্তোষ প্রকাশই করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে দ্রুত জমি জোগাড়, মালিকদের থেকে সরাসরি জমি কিনে এবং কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের জমি কেন্দ্রকে হস্তান্তরের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার তার প্রশংসা করছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারও। দেশের নিরাপত্তা যে অগ্রাধিকার পাবে, সেটা সীমান্তবর্তী জেলাশাসকদের বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে কথা মাথায় রেখে জমি জট কাটাতে আরও তৎপর হতে হবে প্রত্যেককে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে নবান্নের তরফে।  গত কয়েক মাসে রাজ্য যে ভাবে জমি জোগাড় করেছে, তার প্রশংসা করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। কেন্দ্রের তরফে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রশাসনের একাংশের বক্তব্য, এ রাজ্যে জমি জোগাড়ের পদ্ধতি কঠিন এবং সংবেদনশীল। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন জটে আটকে থাকা জমিগুলি জোগাড় করতে রাজ্য যে-যে পদক্ষেপ করেছে, তাতেই সন্তুষ্ট কেন্দ্র। জমি জোগাড় করা নিয়েই অতীতে রাজ্য এবং কেন্দ্রের বিস্তর টানাপড়েন চলেছে। রাজনাথ সিংহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের একাধিক বৈঠক হওয়ার পরেও সমস্যা মেটেনি। এমনকি, গত বছরের শেষে সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানিতে সরাসরি রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্র। প্রসঙ্গত, এ রাজ্যের ৯টি জেলায় বাংলাদেশ সীমান্ত আছে। সেগুলির বিস্তীর্ণ এলাকা এখনও সুরক্ষিত নয়। সেই কাজ করতে ইতিমধ্যেই মন্ত্রিসভার একাধিক বৈঠকে কিছুটা নিঃশব্দেই জমি জোগাড়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ওই জমিগুলি বিএসএফের(BSF) হাতে তুলে দেওয়ার কথা। পুজোর আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠক করে নবান্নের সর্বোচ্চ মহল বার্তা দিয়েছে, দ্রুত জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বাকি সমস্যার সমাধানে বিএসএফের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ করতে হবে।

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’