আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিলজলায় প্রচন্ড গরমে পুকুরে স্নান করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকেলে বড় অঘটন ঘটলো তিলজলায়। তিলজলার একটি গভীর পুকুরে স্নান করতে নেমে তিনজন কিশোরের মর্মান্তিক মৃত্যু হল। প্রচন্ড গরমে স্বস্তির জন্য ওই পুকুরে নেমেছিল তিন কিশোর। তারা কেউ সাঁতার জানতো না। ফলে একে একে তিন জন তলিয়ে যায় গভীর জলে। ঘটনাস্থল তিল জলার ৪২ নম্বর বাসস্ট্যান্ডের(42 N0 Bus Stand) কাছে। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের(DMG) সদস্যরা এবং ধুবড়ি এসে পুকুরে নেমে একে একে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। মৃতদের নাম মোঃ ইমতিয়াজ (১৪), মোহাম্মদ হায়দার আলী (১৫), ও মোহাম্মদ শাহিল (১৬)। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যেহেতু তিনজন কিশোর কেউ সাঁতার জানত না তাই একে অপরকে যখন জলে ডুবে যাচ্ছিল বাঁচাতে গিয়ে একে একে তিনজন গভীর জলে ডুবে যায়।

তিন কিশোরকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে স্থানীয় মানুষজন পুলিশে খবর দেয়। এরপর স্থানীয় তিলজলা থানা(Tiljala P.S.) এসে ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে খবর দেয়। তারা জলে নেমে তল্লাশি চালানোর পর একে একে তিন কিশোরের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে মোহাম্মদ ইমতিয়াজের বাড়ি ৪/সি ,সাপ গাছি ফার্স্ট লেন। মোহাম্মদ হায়দার আলী ও মোহাম্মদ সাহিলের বাড়ি ওই একই এলাকায়। তারা ঐ পুকুরে নামার আগে বেশ কিছুক্ষণ পুকুরের পাড়ে সিঁড়িতে বসেও ছিল বলে স্থানীয় মানুষজন পুলিশকে জানিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর শনিবার তিন পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে স্থানীয় তিলজলা থানার পুলিশ। এই দুর্ঘটনায় ওই এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছে ওই তিন কিশোরের সঙ্গে গোলাপি জামা পড়া আরো একজন কিশোর ছিলেন। কিন্তু সে পুকুরের জলে নামেনি। তিন কিশোরকে ঢুকতে দেখে ওই কিশোর সবার প্রথম স্থানীয় মানুষজনকে এই দুর্ঘটনার খবর দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে ওই কিশোর ভয় পেয়ে আত্মগোপন করে। পুলিশ ওই সঙ্গী কিশোরকে খুঁজছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ