আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আরজি কর হাসপাতালে মধ্যরাতে তাণ্ডবের নিন্দা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে বুধবার সন্ধ্যাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ‘বাংলাদেশের মতো এখানেও আন্দোলনের আড়ালে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।’ তাঁর অভিযোগ যে মিথ্যা নয়, কয়েক ঘন্টা বাদেই তার ইঙ্গিত মিলল। বাংলাদেশের কোটা আন্দোলনকারীরা যেভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করেছিল, তেমনই ঘটনা ঘটল আরজি কর হাসপাতালে। ‘রাতের দখল’ নামে রাজনৈতিক অভিসন্ধিমূলক কর্মসূচির মধ্যেই মাঝরাতে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল একদল সশস্ত্র দুষ্কৃতী। জরুরি বিভাগে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাল। পুলিশের গাড়ি উল্টে দিল। পুলিশের উপরে হামলা করল।

ওই হামলা নিয়ে রাতেই শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। তার মধ্যেই আরজি করের হামলা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাপুরষোচিত হামলার তীব্র নিন্দা করে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘আরজি করে বুধবার রাতে যে গুন্ডামি হল, তা সব মাত্রা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসাবে আমি কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, ২৪ ঘণ্টার মধ্যে যেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, সেই আর্জি জানিয়েছি। তাদের রাজনৈতিক যোগ যা-ই হোক না কেন। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ন্যায্য। সরকারের কাছে নিরাপত্তা চাওয়া ন্যূনতম দাবি। এটাকে গুরুত্ব দেওয়া উচিত।’

সূত্রের খবর, দুষ্কৃতীদের তাণ্ডবের সময়ে মাথাঠাণ্ডা করে পুলিশ কর্মীরা কর্তব্যপালন করায় ইতিমধ্যেই তাদের প্রশংসা করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই সঙ্গে অধস্তন কর্মী ও আধিকারিকদের সতর্ক করে দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, ‘আন্দোলনকারী কিংবা বহিরাগতরা যতই প্ররোচনার ফাঁদে ফেলার চেষ্টা করুক না কেন, তাঁদের পাতা ফাঁদে পা যেন না দেওয়া হয়।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ