কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকল হয়ে পড়েছে কাঁকুড়গাছির পয়েন্ট । এরজেরেই  দমদম থেকে শিয়ালদহ পর্যন্ত একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তাতেই বিপাকে পড়েছেন যাত্রীরা । বুধবার দুপুরে এই ঘটনায়  শিয়ালদহে ঢুকতে পাচ্ছে না একের পর এক ট্রেন।  রেল কর্তৃপক্ষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ব্যস্তদিনে এই ঘটনায় চিন্তায় নিত্যযাত্রীরা। 

এদিনের ঘটনা প্রসঙ্গে যাত্রীরা জানিয়েছেন, দমদম আউটারে পর থেকেই একের পর  লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছে । দমদম- শিয়ালদহের মধ‍্যে পর পর ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে। তাই ট্রেন থেকে নেমে যাত্রীরা হাঁটতে শুরু করে দিয়েছে ।অনেকে আবার দমদম  থেকে বাস ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।  

এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন , ‘কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়েছে। ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা খুঁজে বের করতে কিছুটা সময় লাগছে। তাতে মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।  তবে তিন নম্বর লাইন সচল রয়েছে। আশা করছি  পরিস্থিতি দ্রুত  স্বাভাবিক হবে ।’  বলা বাহুল্য, গত শনি এবং রবিবার এই লাইনে কাঁকুড়গাছিতে নন-ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। আর সেখানেই হল সিগন্যালের গোলযোগ । এর ফলে বিপাকে পড়েছেন  নিত্য যাত্রীরা । 

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি