নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ, আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর নিম্নচাপ থাকার কারণে বুধবার ও সারাদিন বৃষ্টি হয়েছে রাজ্যের প্রায় সব জেলায়। ওই নিম্ন চারটি ঝাড়খন্ড থেকে ছত্রিশগড়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনার জন্য বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় আকাশে মেঘ। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও রবি ও সোমবার দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপটি সরে গেলেও অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থিত হওয়ায় এর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সারাদিন দক্ষিণ বঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হয়েছে। বুধবারে বৃষ্টিপাত অব্যাহত ছিল। যার যারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জনমগ্ন হয়ে পড়েছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ,  নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য নাজেহাল হয়েছে মানুষ। বৃহস্পতিবার থেকে সেই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে চলেছে।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সোমবার ও মঙ্গলবারের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টিতে ভাসবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগে থেকেই আশঙ্কায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর