চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশিরের সাংসদ পদ নিয়ে শুনানি, চিঠি সুদীপকে

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে শিশির অধিকারী বিজেপির (BJP) মঞ্চে উঠেছিলেন। তোপ দেগেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল (TMC) সাংসদ (MP) হয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর থেকে সবুজ শিবিরকে নিশ্চিহ্ন হওয়ার। তিনি ‘পাল্টি’ মেরেছিলেন ছেলে জোড়াফুল শিবির ছেড়ে পদ্ম হাতে তুলে নেওয়ার পরপরেই। দল বিরোধী কাজ করার জন্য শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি তোলা হয়েছিল তৃণমূলের তরফে। সবুজ শিবিরের পক্ষে থেকে স্পিকারের (SPEAKER) কাছে আবেদন জানানো হয়েছিল। রুজু করা হয়েছিল দলত্যাগ বিরোধী মামলা।

সেই মামলার শুনানি হবে চলতি মাসেই। শুনানির দিনক্ষণ জানিয়ে তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছে লোকসভা থেকে। চিঠি পাঠিয়েছে লোকসভার (LOKSABHA) প্রিভিলেজ ও এথিক্স কমিটি। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে আগামী ২৮ জুলাই শুনানি হবে শিশির অধিকারীর সাংসদ পদ নিয়ে। ওই দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় উপস্থিত হয়ে তথ্য ও প্রমাণ পেশ করতে হবে। জমা দিতে হবে বিজেপিতে শিশিরের যোগ দেওয়ার যাবতীয় তথ্য।

এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গত ২৬ এপ্রিল ডাকা হয়েছিল সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। নেওয়া হয়েছিল মৌখিক সাক্ষ্য। উল্লেখ্য, গত বছরে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের সভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে। বিজেপির হয়ে তিনি সুর চড়িয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। আর তারপরেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন শিশির অধিকারীর পদ খারিজের।

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ