মুর্শিদাবাদে ফিরল সুতপা স্মৃতি, প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকের

ঠিক দুই বছরের মাথায় আবারও একটা মে মাসেই আরও এক প্রেমিকা খুন হয়ে গেল তার প্রেমিকের হাতে, আর সেটাও মুর্শিদাবাদের মাটিতে। সুতপার পরে সাবিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২ বছরের মাথায় মুর্শিদাবাদের(Murshidabad District) মাটিতে ফিরল সুতপা খুনের স্মৃতি। আবার এক তরুনীকে ডাকা পাঠিয়ে তাকে কুপিয়ে খুন(Murder) করে গ্রেফতার হল এক যুবক। ঘটনার পরে দ্রুত পুলিশ সেই যুবককে গ্রেফতার করতেও সক্ষম হয়েছে। তবে ঘটানার জেরে জেলার জনজীবনে তীব্র ভাবে ফিরে এসেছে সুতপা খুনের স্মৃতি। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়। দৌলতাবাদের(Daulatabad) প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ(Mithu Sheikh) নাম এক যুবক তাঁর ‘দীর্ঘ দিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে(Sabina Khatun) ফোন করে ডাকে এদিন। সাবিনে এলে, অন্য এক যুবকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে তাদের ঝগড়া শুরু হয়। ওই বাক্‌বিতণ্ডার মধ্যে হঠাৎই পকেট থেকে একটি ছুরি বার করে সাবিনাকে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে মিঠু। ধারালো ছুরির আঘাতে গলার নালি কেটে যায় সাবিনার। স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে পেয়ে ছুটে এলে মিঠু পালিয়ে যায়। তবে দ্রুত ধরা পড়ে পুলিশের হাতে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাবিনার সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল মিঠুর। কিন্তু গত কয়েক মাসে তাদের সেই সম্পর্কের অবনতি হয়। মূলত সাবিনাই সম্পর্ক থেকে বেড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু মিঠু তাতে রাজী হয়নি। এ নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়েছিল। কিন্তু সেখান থেকে যে এমন ঘটনা ঘটবে কেউ কল্পনাই করতে পারেননি। এদিন সাবিনাকে এলোপাথাড়ি কোপানোর পরে মিঠু ঘটনাস্থল থেকে দোউড়ে পালিয়ে গেলেও হাজারিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সাবিনার দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করার পরে সাবিনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ। ঘটনার জেরে মিঠুর পরিবারের দাবি, সাবিনার সঙ্গে একাধিক ছেলের সম্পর্ক ছিল যা মিঠু জানতে পেরে যায়। সেই জায়গা থেকেই সে মানসিক ভাবে ভেঙে পড়ে। মানসিক অবসাদ থেকেই এদিন সে সাবিনাকে খুন করেছে।

তবে এদিনের হত্যাকান্ডের জেরে মুর্শিদাবাদ জেলার মাটিতে বেশ জোরালো ভাবে ফিরে এসেছে সুতপা খুনের স্মৃতি। ২০২২ সালের ২ মে মুর্শিদাবাদের বহরমপুরের গোরাবাজার এলাকায় খুন হয়েছিল কলেজছাত্রী সুতপা চৌধুরী। মেসের দরজার সামনেই তার প্রেমিক সুশান্ত চৌধুরী ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছিল সুতপাকে। এমনকি এলাকার লোকেরা যাতে তাকে বাধা দিতে না পারে তার জন্য হাতে থাকা নকল পিস্তল উঁচিয়ে আশপাশে ভিড় জমাতে থাকা স্থানীয়দের দিকে তেড়েও গিয়েছিল সে। তাই চোখের সামনে খুন হতে দেখেও আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস করেননি। যদিও পরের দিনই জেলারই জঙ্গিপুর মহকুমার সামসেরগঞ্জ থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সুশান্ত। গত বছর সেই খুনের ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সুশান্ত। তাকে ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। সেই হত্যাকাণ্ডের ঠিক দুই বছরের মাথায় আবারও একটা মে মাসেই আরও এক প্রেমিকা খুন হয়ে গেল তার প্রেমিকের হাতে, আর সেটাও মুর্শিদাবাদের মাটিতে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে