‘৩৪ বছরে চিরকুট দিয়ে চাকরি হয়েছে’, ঝাড়গ্রামে সরব মমতা

‘৩৪ বছরে চিরকুট দিয়ে চাকরি হয়েছে। সব কিছুর প্রমাণ আছে। ভদ্রতা করে এতদিন চুপ ছিলাম। আস্তে আস্তে সব সামনে আনব।’ বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই অপেক্ষা করছিলেন কখন মুখ খুলবেন মুখ্যমন্ত্রী। দেখা গেল ঝাড়গ্রামের(Jhargram) মাটিতে দাঁড়িয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এসএসসি কাণ্ডে সরব হলেন। সেই সঙ্গে এই ইস্যুতে আক্রমণ শানলেন বাংলার বুকে রাজত্ব করে যাওয়া বামেদের(Left)। সাফ জানালেন, ‘৩৪ বছরে চিরকুট দিয়ে চাকরি হয়েছে। সব কিছুর প্রমাণ আছে। ভদ্রতা করে এতদিন চুপ ছিলাম। আস্তে আস্তে সব সামনে আনব।’ স্কুল সার্ভিস কমিশনের(SSC) মাধ্যমে স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই মামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আদালতের নির্দেশের পরেও সিবিআই কার্যালয়ে হাজিরা দেননি রাজ্যের অপর মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। সেই সব ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সেই দিকেই তাকিয়ে ছিলেন সবাই। অবশেষে ঝাড়গ্রাম থেকে এল মমতার বার্তা।

এদিন ঝাড়গ্রামে দলীয় কর্মীসভার মঞ্চ থেকে মমতা এসএসসি কাণ্ড নিয়ে বামেদের আক্রমণ শানিয়ে বলেন, ‘৩৪ বছরের বাম আমলে চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। সে সময়ে চাকরির নিয়মে কোনও স্বচ্ছতা ছিল না। চিরকুট দিয়ে চাকরি হত। তৃণমূল কংগ্রেস একটি পরিবার। প্রত্যেকটি নেতা, কর্মী এই দলের সদস্য। দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না। কেউ যদি দুর্নীতি বা অন্য কোনও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত হন, তাহলে দল তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কেউ দলের ঊর্ধ্বে নয়। আগে তো একটা চিরকূট দিয়ে ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি। কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত। আস্তে আস্তে সেই সব দুর্নীতি সামনে আনব। সিপিএমকে(CPIM) একদম বিশ্বাস করবেন না।’

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম